1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শালিখায় ৭৪ পিস ইয়াবাসহ আটক ১ শালিখায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খুন মহালছড়িতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে ফিউচার ভাইসের জয় মহালছড়ি জোনের উদ্যোগে মতবিনিময় সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়ির মাইসছড়িতে গৃহবধুর মরদেহ উদ্ধার, মেয়ের পরিবারের দাবী হত্যা নগরকান্দায় পাঁচ গ্রাম নিয়ে গঠিত ময়ালের পরিচালকের দায়িত্ব পেলেন সাইফুজ্জামান বিপ্লব ফকির সাজেক সড়ক সচল ও স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে খাগড়াছড়িতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত যুবদল নেতা সাকের হোসেন হত্যার বিচারের দাবিতে শালিখায় বিক্ষোভ

আওয়ামী লীগের রাজনীতি এখন ফেসবুক-ইউটিউবেই সীমাবদ্ধ

  • শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ২৭ গননা করুন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক একান্ত সহকারী রাশেদ খান।

একতা ডেস্কঃ প্রধানমন্ত্রীর রাজনৈতিক একান্ত সহকারী রাশেদ খান বলেছেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের আর কোনো সুযোগ নেই। দলটির রাজনীতি এখন ফেসবুক ও ইউটিউবের মধ্যেই সীমাবদ্ধ বলে মন্তব্য করেছেন তিনি। তাঁর দাবি, পলাতক শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরতে পারবেন না।

শুক্রবার সকালে মাগুরা শহরের বরুণাতৈল গ্রামে জুলাই আন্দোলনে শহীদ মেহেদী হাসান রাব্বির কবর জিয়ারত করেন রাশেদ খান। পরে শহীদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফিরিয়ে আনতে বিদেশি কোনো চাপ নেই উল্লেখ করে রাশেদ খান বলেন, শেখ হাসিনা আর বাংলার মাটিতে ফিরতে পারবেন না। দেশে ফিরলে তাঁকে ফাঁসির দড়িতে ঝুলতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী বলেন, ছাত্রদের আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। ভারতের হাইকমিশনার প্রধানমন্ত্রী তারেক রহমানকে বারবার ভারত সফরের আমন্ত্রণ জানাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, ভারত একদিকে শত্রুকে আশ্রয় দিয়েছে, অন্যদিকে মিত্রকে আমন্ত্রণ জানাচ্ছে। এ থেকেই ভারতের অবস্থান বোঝা যায়।

রাশেদ খান আরও বলেন, বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত সরকারকেই ভারতকে বেছে নিতে হবে। ভারতের জনগণের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক গড়ে তোলার পক্ষে তাঁরা।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews