1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

আজমীর শরীফও মন্দির ছিল বলে দাবি হিন্দু সেনার

  • বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ২৫২ গননা করুন
আজমীর শরীফ

একতা ডেস্ক: সম্প্রতি ভারতের সাম্ভাল মসজিদ নিয়ে উত্তেজনার তৈরি হয়েছে। এই মসজিদ আগে মন্দির ছিল এমন দাবির প্রেক্ষিতে সেখানে শুরু হয়েছে ধর্মীয় উত্তেজনা। সহিংসতার জেরে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন চারজন মুসলিমও। এমন পরিস্থিতিতে পবিত্র আজমীর শরীফও আগে মন্দির থাকার দাবি করেছে একটি গোষ্ঠী। ভারতের হিন্দু জাতীয়তাবাদী গোষ্ঠী হিন্দু সেনার দাবি, শিব মন্দিরের জায়গায় তৈরি হয়েছে আজমীর শরীফ দরগা। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, আজমীরের একটি আদালতের দারস্থ হয়েছিল হিন্দু সেনা। তাদের বক্তব্য ছিল, দরগায় সমীক্ষা করলেই এই তথ্য বেরিয়ে আসবে। সেই মামলা গ্রহণ করেছে আদালত। এই সংক্রান্ত মামলায় আদালত আজমীর দরগা কমিটি, কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক এবং এএসআইকে নোটিশ পাঠাল। আদালতের বিচারক মনমোহন চন্দেল এই নোটিশ পাঠিয়েছেন।

হিন্দু সেনা প্রধান বিষ্ণু গুপ্তা বলেন, ‘আদালত আমাদের কাছে জানতে চেয়েছিল কেন আমরা এই মামলা দায়ের করছি। আমরা আদালতকে সবকিছু জানিয়েছি। আমাদের যুক্তির স্বপক্ষে তথ্য দিয়েছি। আমাদের আবেদন শোনার পরে আদালত সন্তুষ্ট হয়ে উভয় পক্ষকে নোটিশ দিয়েছে।’ হিন্দু সেনার পক্ষে আইনজীবী যোগেশ সিরোজা জানান, আজমীর দরগা কমিটি, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (এএসআই)-কে এই নোটিশ পাঠানো হয়েছে। তাদের প্রতিক্রিয়া জানাতে বলা হয়েছে।

বিষ্ণু গুপ্তা দরগাকে ‘সংকট মোচন মহাদেব মন্দির হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছেন। এরজন্য তিনি এএসআইকে দিয়ে দরগার সমীক্ষা করার আবেদন জানিয়েছেন। একইসঙ্গে হিন্দুদের সেখানে উপাসনার অধিকার দেওয়ার আর্জি জানান।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews