1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

আজ আধা বেলা বন্ধ হাইকোর্ট ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে

  • সোমবার, ৫ মে, ২০২৫
  • ২৪৩ গননা করুন

একতা ডেস্কঃ আজ সোমবার উভয় বিভাগে আধা বেলা বিচারকাজ বন্ধ রাখা হয়েছে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাকের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আবদুর রাজ্জাকের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আজ আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বেলা ১১টা পর্যন্ত চলবে।

হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম চলবে বেলা সোয়া একটা পর্যন্ত। এর পর উভয় বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বেলা ১১টায় সুপ্রিম কোর্টের মূল ভবনসংলগ্ন বাগানে আবদুর রাজ্জাকের জানাজা অনুষ্ঠিত হবে। গতকাল রবিবার বিকেলে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন ব্যারিস্টার আবদুর রাজ্জাক। তিনি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামিপক্ষের প্রধান কৌঁসুলি হিসেবে কাজ করেছিলেন।

২০১৯ সালে আবদুর রাজ্জাক জামায়াত থেকে পদত্যাগ করেন। পরে আত্মপ্রকাশ করা এবি পার্টির প্রধান উপদেষ্টা হয়েছিলেন তিনি। তবে ২০২৪ সালের সেপ্টেম্বরে তিনি এই দল থেকেও পদত্যাগ করেন। জামায়াতের সাবেক নেতা আবদুর রাজ্জাক ২০১৩ সালে যুক্তরাজ্যে যান। ১১ বছর পর গত ডিসেম্বরের শেষ সপ্তাহে দেশে ফেরেন তিনি। আবদুর রাজ্জাকের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের শেখলাল গ্রামে। তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews