1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার

আদানির বিরুদ্ধে তদন্ত শুরু যুক্তরাষ্ট্রে

  • বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১২৫ গননা করুন

একতা ডেস্কঃ যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ নিষেধাজ্ঞা উপেক্ষা করে গোপনে ইরানের কাছ থেকে জ্বালানি তেল আমদানির অভিযোগে ভারতের আদানি গ্রুপের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। ইরান থেকে তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানির অভিযোগ অস্বীকার করেছে গৌতম আদানির মালিকানাধীন এই গ্রুপ। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে।

গতকাল সোমবার এক বিবৃতিতে আদানি গ্রুপ বলে, আমরা ইচ্ছাকৃতভাবে কোনও নিষেধাজ্ঞা লঙ্ঘনে জড়িত নই, কিংবা ইরানি পণ্যের সঙ্গে আমাদের কোনও ব্যবসায়িক সংশ্লিষ্টতা নেই। প্রতিষ্ঠানটি ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনকে ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করেছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, কিছু ট্যাংকার গালফ অঞ্চল থেকে ভারতের পশ্চিমাঞ্চলে অবস্থিত আদানির মুন্দ্রা বন্দরে যাতায়াত করেছে, যা নিষেধাজ্ঞা এড়ানো জাহাজ চলাচলের চিহ্ন বহন করে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

আদানি এন্টারপ্রাইজ লিমিটেডের কাছে সরবরাহকৃত কিছু এলপিজি ট্যাংকারের কার্যক্রম খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। আদানি গ্রুপ জানিয়েছে, তাদের বন্দরে ইরান থেকে কোনও কার্গো হ্যান্ডলিং করা হয় না এবং এলপিজির বাণিজ্য আন্তর্জাতিক ও দেশীয় আইন, এমনকি মার্কিন নিষেধাজ্ঞার বিধান অনুসারেই পরিচালিত হয়। এলপিজি ব্যবসা আদানি এন্টারপ্রাইজের মোট আয়ের মাত্র ১ দশমিক ৪৬ শতাংশ বলে জানায় প্রতিষ্ঠানটি।

ওয়াল স্ট্রিট জার্নালের সাম্প্রতিক প্রতিবেদনটি ও মার্কিন বিচার বিভাগ কর্তৃক তদন্তের সিদ্ধান্ত আদানির ওপর আন্তর্জাতিক চাপ বাড়িয়ে দিল।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews