1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক খুন পাবনায়

  • বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ৩০৩ গননা করুন
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ পাবনা সদরের অনন্ত এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে আরাফাত (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত আরাফাত পাবনা সদর উপজেলার অনন্ত এলাকার ওমর আলীর ছেলে। তিনি পৌর বিএনপি নেতা রুপমের অনুসারী বলে জানা গেছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে অনন্ত এলাকার সুইপার কলোনির দক্ষিণ রাঘবপুর এলাকায় এ ঘটনা ঘটে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, পূর্ব থেকেই আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় এক ইউপি সদস্যের অনুসারীদের সঙ্গে আরাফাত ও তার পক্ষের লোকজনের বিরোধ চলছিল। বুধবার রাতে সুইপার কলোনির দক্ষিণ রাঘবপুর এলাকায় গেলে ইউপি সদস্যের অনুসারীরা আরাফাতের ওপর হামলা চালায়। এ সময় তার হাঁটুসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পৌর বিএনপি নেতা রুপমের অনুসারীরা একত্রিত হয়ে সুইপার কলোনির দক্ষিণ রাঘবপুর এলাকায় উত্তেজনা সৃষ্টি করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews