একতা ডেস্কঃ আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের প্রথম ইনিংসে দ্রুত অর্ধশতক তুলে নিয়েছেন বাংলাদেশের ওপেনার তানজিদ তামিম। মাত্র ৪১ বলে ৫০ রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।
টেস্ট ক্যারিয়ারে এটি তানজিদের দ্বিতীয় পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস। এর আগে ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন এই বাঁহাতি ওপেনার।
অন্য প্রান্তে ধীরস্থির ব্যাটিংয়ে তানজিদকে সঙ্গ দিচ্ছেন সাদমান ইসলাম। তিনি ৪৪ বলে ১৯ রান করেছেন।
আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভারে বিনা উইকেটে ৭৪ রান সংগ্রহ করেছে টাইগাররা।
Leave a Reply