1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলায় প্রাণ গেল ৫ জনের

  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১১৯ গননা করুন

একতা ডেস্কঃ পাকিস্তান আফগানিস্তানের পাকতিকা প্রদেশে বিমান হামলা চালিয়েছে। এ হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়। আজ বুধবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আফগান সংবাদমাধ্যম খামা প্রেস।

খামা প্রেস-এর প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বারমাল জেলায় পাকিস্তানি সামরিক বাহিনীর দফায় দফায় বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাকতিকা প্রদেশের বারমাল জেলার লামানসহ সাতটি গ্রামকে লক্ষ্য করে গতকাল মঙ্গলবার রাতে এসব বিমান হামলা চালায় পাকিস্তান। এদিকে এই হামলায় একটি পরিবারের পাঁচ সদস্যও নিহত হন। বিমান হামলায় বারমাল জেলার মুর্গ বাজার এলাকার একটি গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এ হামলায় বেসামরিক মানুষ গুরুতরভাবে হতাহত হওয়ার পাশাপাশি ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছে। হামলার পর উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

পাকতিকার বারমালে বিমান হামলার পর তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আফগান এই মন্ত্রণালয় বলেছে, তাদের ভূখণ্ড এবং সার্বভৌমত্ব রক্ষা করা তাদের বৈধ অধিকার। একইসঙ্গে তারা এই হামলার নিন্দাও করেছে। পাকিস্তানি কর্মকর্তারা এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেনি। তবে দেশটির সামরিক বাহিনীর ঘনিষ্ঠ নিরাপত্তা সূত্র ইঙ্গিত দিয়েছে, সীমান্তের কাছে তালেবানদের আস্তানাকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews