একতা ডেস্কঃ বাংলাদেশের মানুষ ভারতে চিকিৎসা নিতে না গেলে ওদের হাসপাতাল বন্ধ হয়ে যাবে। কেনাকাটা করতে না গেলে ওদের নিউ মার্কেট বন্ধ হয়ে যাবে। কলকাতা ও আশপাশের ব্যবসা পাতি বন্ধ হয়ে যাবে। এসব মন্তব্য করলেন বিএনপি নেতা রুহুল কবীর রিজভি।
তিনি বলেন, হাসিনার জন্য মায়া কান্না কেঁদে যারা আমাদের দেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে, তারা কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না। তারা এদেশের মঙ্গল কামনা করতে পারে না। তাই আমরা আজ ভারতের পণ্য বর্জন করবো। ভারতের কোন শাড়ি কিনব না। ঠিক ভারতের কোন জিনিস কিনব না।
যারা আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করছে আমাদের দেশ দখল করতে চায় চট্টগ্রামকে ছিনিয়ে নিতে চায় তারা কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না। তারা যদি ভিসা বন্ধ করে দিতে চায় ওদের ক্ষতি হবে কারণ আমাদের বিলিয়ন ডলার আর পাচার হবে না। ভারত থেকে ফেন্সিডিল আর ইয়াবা বাংলাদেশে ঢুকবে না। আমরা যে সমস্ত কৃষিপণ্য আমদানি করি রসুন আদা পেঁয়াজ যদি তা না করি আমাদের দেশের কৃষকরা আমাদের দেশের মানুষরা তারা নিজেরা উৎপাদন বৃদ্ধি করবে।

Leave a Reply