1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

আরও বিচ্ছিন্ন হতে পারে যুক্তরাষ্ট্র মন্তব্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী

  • বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ২৩১ গননা করুন

একতা ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট যেই হন না কেন, দেশটি আরও বিচ্ছিন্ন হয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। স্থানীয় সময় বুধবার অস্ট্রেলিয়ার ক্যানবেরায় একটি অনুষ্ঠানে জানান, এই নির্বাচন যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি নীতির প্রবণতা পরিবর্তন করবে বলে আশা করছেন না তিনি। সৈন্য মোতায়েনে অনীহা এবং প্রেসিডেন্ট জো বাইডেনের অধীনে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা উল্লেখ করে তিনি বলেন, সম্ভবত প্রেসিডেন্ট বারাক ওবামার সময় থেকেই যুক্তরাষ্ট্র তার বৈশ্বিক দায়িত্ব নিয়ে অনেক বেশি সতর্ক। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় জয়শঙ্কর বলেন, মার্কিন সেনা প্রেসিডেন্ট ট্রাম্প হয়তো এ বিষয়ে আরও স্পষ্টভাবে ও প্রকাশ্যে কথা বলেছেন। তবে মার্কিন যুক্তরাষ্ট্রকে শুধু বর্তমান প্রশাসনের মতাদর্শের ভিত্তিতে নয়, বরং একটি জাতীয় দৃষ্টিভঙ্গি থেকে দেখা গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, আমরা যদি তাদের সঠিকভাবে বিশ্লেষণ করি, তাহলে আমাদের এমন একটি বিশ্বে প্রস্তুত থাকতে হবে যেখানে প্রাথমিক দিনের মতো যুক্তরাষ্ট্রের প্রভাব ও উদারতা হয়তো অব্যাহত থাকবে না। যদিও এ কথা বলার পরেও জয়শঙ্কর বলেছেন যে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভবিষ্যতে আরও দৃঢ় হবে।

এ অনুষ্ঠানে তিনজন পররাষ্ট্রমন্ত্রীই বলেন, তাদের দেশগুলোকে নিজেদের পছন্দের বৈশ্বিক পরিবেশ তৈরি করার জন্য উদ্যোগ নিতে হবে। এ বিষয়ে জয়শঙ্কর বলেন, “আমাদের সবারই সহযোগিতামূলক ও সম্মতিমূলক কোনো ব্যবস্থা তৈরিতে আগ্রহ রয়েছে।”

তথ্যসূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews