1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

আলোচনায় বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান

  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১০৭ গননা করুন

একতা ডেস্কঃ বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক জোরদারে তার দেশ আন্তরিক বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সোমবার ঢাকায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে তিনি এ বিষয়ে সম্মিলিত ও সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্ব দেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিক্রম মিশ্রি বলেন, “আমরা যেখানে ছিলাম, সেখান থেকেই আবার শুরু করতে চাই। সম্পর্ক বাড়ানো ছাড়া দ্বিতীয় কোনো চিন্তা নেই।”

সম্প্রতি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার এবং শেখ হাসিনার ভারত অবস্থানের প্রসঙ্গও আলোচনায় আসে। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস বলেন, ‘সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্কে কিছু মেঘ জমেছে। এই কালো মেঘ দূর করতে ভারতের সহযোগিতা প্রয়োজন। ভারতীয় পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের ওপর নির্ভর করে না। বরং এটি ‘সকলের জন্য এবং ভারত এ সম্পর্ক আরও এগিয়ে নিতে চায়।

বৈঠকে দুই দেশের মধ্যে বন্যা ও পানি ব্যবস্থাপনায় সহযোগিতা এবং সার্ক পুনরুজ্জীবিত করার বিষয়েও আলোচনা হয়। ইউনূস জানান, অন্তর্বর্তীকালীন সরকার নাগরিকদের সুরক্ষা ও অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। বিক্রম মিশ্রি জানান, ভারত বাংলাদেশিদের জন্য ভিসা সুবিধা দ্বিগুণ করেছে এবং ভবিষ্যতে আরও বৃদ্ধি করবে। “আমরা সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চাই।” বৈঠকের শেষে উভয় পক্ষই দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews