1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

আশুগঞ্জের যুবক নিহত রাশিয়ার যুদ্ধে

  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১৮৭ গননা করুন

একতা ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার এক যুবক দালালের খপ্পরে পড়ে চাকরির নামে রুশ বাহিনীর হয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধে অংশ নিয়ে প্রাণ হারিয়েছেন। তার নাম মোহাম্মদ আকরাম হোসেন (২৫)। গতকাল তার সহযোদ্ধার ফোনে এ খবর বাড়িতে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ওয়েল্ডারের কাজ শিখে সংসারের সচ্ছলতার আশায় প্রায় ১১ মাস আগে রাশিয়ায় পাড়ি জমান উপজেলার লালপুর হোসেনপুর গ্রামের আকরাম। পাঁচ ভাই-বোনের মধ্যে আকরাম ছিল সবার বড়। রাশিয়ায় গিয়ে আট মাস ধরে একটি কোম্পানিতে ওয়েল্ডার হিসেবে চাকরি করছিলেন তিনি। কিন্তু গত আড়াই মাস আগে দালালের প্রলোভনে পড়ে রুশ সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে ইউক্রেন যুদ্ধে অংশ নেন আকরাম।

যুদ্ধে অংশ নেওয়ার ছবি নিজের ফেসবুকেও আপলোড করেছিলেন তিনি। কিন্তু ইউক্রেনের মিসাইলে ছিন্নভিন্ন হয়ে যায় তার স্বপ্নের যাত্রা। আকরামের পিতা মোরশেদ মিয়া জানান, কোম্পানিতে ভালো বেতন না পাওয়ায় দালালের প্রলোভনে চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে রুশ সেনাবাহিনীতে যোগ দেন আকরাম। শর্ত ছিল, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সম্মুখসারিতে থাকার। এতে পরিবারের পক্ষ থেকে নিষেধ করা হলে আকরাম জানায় তার আর ফিরে আসার উপায় নেই। আকরামের মা মোবিনা বেগম জানান, যুদ্ধ চলাকালে ছেলের সঙ্গে নিয়মিত যোগাযোগ হলেও ১৩ এপ্রিল থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আকরামের।

গতকাল তার এক সহযোদ্ধা ফোন করে জানান, মিসাইল হামলায় আকরাম নিহত হয়েছেন। নিহতের লাশ দেশে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন তিনি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews