1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

আসাদের রাশিয়ায় যাওয়ার কথা জানাল পুতিন প্রশাসন

  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১১৬ গননা করুন

একতা ডেস্কঃ সিরিয়াকাণ্ডের গোপন খবর কিছুটা বেরিয়ে আসতে শুরু করেছে। সিরিয়ার বিদ্রোহীদের দেশটির রাজধানী দামেস্কে প্রবেশের মুখে গত রবিবার পালিয়ে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় নিয়েছেন ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। প্রথমে তাকে পালাতে সহায়তার ব্যাপারে কোনো ধরনের কথা-বার্তা না বললেও এখন রাশিয়া জানিয়েছে আসাদকে তারাই নিরাপদে দামেস্ক থেকে সরিয়ে নিয়ে আসে। খবর রয়টার্সের। গতকাল ১০ ডিসেম্বর, মঙ্গলবার এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রায়াবকভ জানান, বিদ্রোহীদের ঝোড়ো অগ্রযাত্রার মুখে বাশার আল-আসাদকে খুবই সুরক্ষিত উপায়ে দামেস্ক থেকে সরিয়ে আনা হয়েছে।

তিনি বলেন, (বাশার আল-আসাদ) সুরক্ষিত ছিলেন। এর অর্থ হলো, এমন আকস্মিক অর্থ পরিস্থিতিতে রাশিয়া প্রয়োজন অনুযায়ী ভূমিকা রাখে। রাশিয়া আসাদকে বিচারের জন্য হস্তান্তর করবে কিনা এমন প্রশ্নের জবাবে রিয়াবকভ বলেন: “আন্তর্জাতিক অপরাধ আদালত যে কনভেনশন প্রতিষ্ঠা করেছে রাশিয়া সেই কনভেনশনের পক্ষে নয়।”

গত রবিবার ৮ ডিসেম্বর, বিদ্রোহী গোষ্ঠীদের নজিরবিহীন দ্রুত গতির অভিযানের কারণে মাত্র ১২ দিনে পতন ঘটেছে সিরিয়ার পিতা-পুত্রের ৫৪ বছরের শাসনের। নিজের ব্যক্তিগত বিমানে করে রাশিয়ায় পালিয়ে যান আসাদ। যদিও আগে থেকেই বাশার আল-আসাদের স্ত্রী-সন্তানেরা মস্কোয় অবস্থান করছিলেন। রাশিয়া জানিয়েছে, তাঁদের রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গত সোমবার জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মস্কোতে রাজনৈতিক আশ্রয় দেওয়ার বিষয়টি অনুমোদন করেছেন। তবে তিনি এখন ঠিক কোথায় আছেন, তা জানায়নি ক্রেমলিন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews