1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

আ.লীগ নেতা ৭ মাস পলাতক তবুও চাকরিতে বহাল

  • বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১২১ গননা করুন

একতা ডেস্কঃ সাত মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত থেকেও চাকরিতে বহাল রয়েছেন পাবনার ভাঙ্গুড়া পৌরসভার প্রধান সহকারী ও আওয়ামী লীগ নেতা আরিফুল ইসলাম ওরফে ইমরান হাসান আরিফ। গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত পালানোর সঙ্গে সঙ্গেই এলাকা ছাড়েন তিনি। প্রথমে মেয়রের কাছ থেকে এক মাসের চিকিৎসা ছুটি নিয়ে আত্মগোপনে যান আরিফ। পরবর্তীতে ১৫ সেপ্টেম্বর তিনি গোপনে হাজির হয়ে আরও তিন মাস ছুটি বাড়িয়ে নেন। পৌর প্রশাসক ছুটি মঞ্জুর করলে স্ত্রীকে নিয়ে ভারতে পাড়ি জমান তিনি। সাবেক এমপি মকবুল হোসেনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আরিফ রাজনীতির ছায়ায় পৌরসভার ভান্ডার রক্ষক থেকে প্রধান সহকারী পদে উন্নীত হন। চাকরিতে থেকেও ঠিকাদারি নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, দুর্নীতিসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

পৌরসভার একাধিক কর্মচারীর ভাষ্য, অফিসে যাতায়াত না করলেও মাস শেষে হাজিরা দিয়ে বেতন তোলাটা ছিল তার নিয়মিত অভ্যাস। দীর্ঘ অনুপস্থিতির পরও চাকরি বহাল থাকায় স্থানীয় বিএনপি-জামায়াত নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ নাগরিকদের মধ্যেও প্রশ্ন উঠেছে। উপজেলা বিএনপির সদস্য সচিব সরদার জাফর ইকবাল হিরোক বলেন, পলাতক থেকেও কেউ কীভাবে সরকারি চাকরিতে বহাল থাকতে পারে, তা বোধগম্য নয়। পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) তাসমিয়া আক্তার রোজী জানান, আরিফের ছুটি শেষ হলেও তিনি আর অফিসে ফেরেননি।

ফের ছুটি চেয়ে আবেদন করলেও তা গ্রহণ করা হয়নি। বর্তমানে তার বেতন-ভাতা বন্ধ রয়েছে এবং বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে জানানো হয়েছে। পলাতক থাকায় আরিফুল ইসলামের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews