1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ইউরোপীয় ইউনিয়ন চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ এর আত্মপ্রকাশ

  • বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১২৫ গননা করুন

একতা ডেস্কঃ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের বিনিয়োগ বাড়ানোর উদ্দেশ্যে ইউরোপিয়ান ইউনিয়ন চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (ইউরোচেম)। মঙ্গলবার ঢাকার হোটেল র‍্যাডিসনে আয়োজিত একটি অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধির উপস্থিতিতে চেম্বারের আত্মপ্রকাশ হয়।

ইউরোচেমের চেয়ারপারসন নুরিয়া লোপেজ বলেছেন, ইউরোচেম বাংলাদেশে ব্র্যান্ডিংয়ের মাধ্যমে ইউরোপীয় বিনিয়োগ আকর্ষণ করবে, এবং এখানে সুশাসন ও টেকসই প্রবৃদ্ধির মডেল তৈরি করবে। এ চেম্বারের প্রতিষ্ঠা বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও জোরালো করবে বলে উল্লেখ করেছেন তিনি। ইউরোপীয় ইউনিয়ন এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের উন্নয়নে কাজ করবে ইউরোচেন।

ইউরোচেমের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে বাংলাদেশের ফোরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স, আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের মতো সংগঠনও রয়েছে। ইউরোপীয় বিজনেস অর্গানাইজেশনের (ইবিও) অংশ হিসেবে ৫৪টি দেশের বাজারে প্রতিনিধিত্বকারী ইউরোচেম ইউরোপীয় কোম্পানির পাশাপাশি ক্ষুদ্র, মাঝারি ও বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করবে। লুৎফে সিদ্দিকী, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত, বলেন, ‘বাংলাদেশের সত্যিকারের চ্যালেঞ্জ ও অর্জনের পূর্বাভাস দেয়া জরুরি, এবং সরকার চায় সব পক্ষের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করতে।”

ইউরোচেমের সহায়তায় বাংলাদেশে ব্যবসায়িক পরিবেশ আরও উন্নত হবে এবং ইউরোপীয় ও বাংলাদেশি কোম্পানিগুলোকে আসন্ন ইউরোপীয় বিধিনিষেধ সম্পর্কে উপদেশ দেওয়া হবে। অনুষ্ঠানে ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মুলার বলেন, বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে ইউরোচেমের সঙ্গে কাজ করবেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews