1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

ইন্টারপোলে রেড নোটিশ চেয়ে আবেদন শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে

  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৯৯ গননা করুন

একতা ডেস্কঃ আন্দোলনের তোপে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন করেছে বাংলাদেশ পুলিশ। মানবতাবিরোধী অপরাধ ও দুর্নীতির অভিযোগে তিন ধাপে এই আবেদন পাঠানো হয়েছে। পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) সূত্র জানায়, আদালত, তদন্ত সংস্থা ও রাষ্ট্রপক্ষের অনুরোধে এ আবেদন করা হয়। ইন্টারপোলের সদস্যভুক্ত ১৯৬টি দেশের কাছে পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারে সহযোগিতা চাওয়া হয়েছে। যাদের বিরুদ্ধে আবেদন করা হয়েছে, তারা হলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আ ক ম মোজাম্মেল হক, হাছান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, মহিবুল হাসান চৌধুরী, শেখ ফজলে নূর তাপস, মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, নসরুল হামিদ, মোহাম্মদ আলী আরাফাত এবং সাবেক আইজিপি বেনজীর আহমেদ।

বেনজীরের বিরুদ্ধে দুর্নীতি ও আর্থিক অপরাধের অভিযোগে রেড নোটিশ চাওয়া হয়েছে। অন্যদের বিরুদ্ধে রয়েছে হত্যা, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ততার অভিযোগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে তিনটি মামলা চলমান। এর মধ্যে একটি মামলায় ২০২৩ সালের গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। আগামীকাল রোববার এ মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য রয়েছে। ইন্টারপোল এখনো রেড নোটিশ জারি করেনি। কারণ হিসেবে কর্মকর্তারা বলছেন, রাজনীতি সংশ্লিষ্ট অভিযোগে ইন্টারপোল সাধারণত বেশি যাচাই-বাছাই করে থাকে। তবে বেনজীরের বিরুদ্ধে আর্থিক অপরাধ হওয়ায় তাঁর ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা বেশি।

বর্তমানে ইন্টারপোলের রেড নোটিশ তালিকায় বাংলাদেশি ৬২ জনের নাম রয়েছে। নতুন করে আবেদন করা ১২ জনের নাম এখনো তালিকায় যুক্ত হয়নি।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক ইনামুল হক বলেন, ‘আসামিদের অবস্থান শনাক্ত করতে ইন্টারপোল সহযোগিতা করে থাকে। রেড নোটিশ সংক্রান্ত আবেদনের প্রক্রিয়া চলমান।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews