1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শালিখায় ৭৪ পিস ইয়াবাসহ আটক ১ শালিখায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খুন মহালছড়িতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে ফিউচার ভাইসের জয় মহালছড়ি জোনের উদ্যোগে মতবিনিময় সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়ির মাইসছড়িতে গৃহবধুর মরদেহ উদ্ধার, মেয়ের পরিবারের দাবী হত্যা নগরকান্দায় পাঁচ গ্রাম নিয়ে গঠিত ময়ালের পরিচালকের দায়িত্ব পেলেন সাইফুজ্জামান বিপ্লব ফকির সাজেক সড়ক সচল ও স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে খাগড়াছড়িতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

ইয়ানবু বন্দর রক্ষায় সৌদিতে সেনা ও প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে ফ্রান্স

  • শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৬ গননা করুন
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।

একতা ডেস্কঃ সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথ ও লোহিত সাগরের বন্দরনগরী ইয়ানবুর নিরাপত্তায় সেনা ও প্রতিরক্ষা সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। বৃহস্পতিবার তিনি এ ঘোষণা দেন।

ফরাসি টেলিভিশন চ্যানেল টিএফ১ ও ফ্রান্স ২-কে দেওয়া সাক্ষাৎকারে মাখোঁ বলেন, এ বিষয়ে সৌদি আরবের সঙ্গে চুক্তি চূড়ান্ত হয়েছে। ইয়ানবুর নিরাপত্তার জন্য ফরাসি সেনাসদস্য, রাডার ও বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হবে।

তবে এ মোতায়েনের উদ্দেশ্য কোনো সংঘাতে অংশ নেওয়া নয় বলে স্পষ্ট করেছেন মাখোঁ। তাঁর ভাষ্য, সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনা ও বন্দরনগরী ইয়ানবুর সুরক্ষা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

লোহিত সাগরের তীরে অবস্থিত ইয়ানবু সৌদি আরবের জ্বালানি পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ একটি বন্দর। সাম্প্রতিক সময়ে শহরটির দিকে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা এবং মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সংঘাতের কারণে সৌদি আরবের তেল সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ডিজেল রপ্তানি নিষেধাজ্ঞার বিষয়েও কথা বলেন মাখোঁ। তিনি এমন পদক্ষেপকে বিশ্ব অর্থনীতি এবং যুক্তরাষ্ট্রের জন্য ‘বিপর্যয়কর’ হতে পারে বলে মন্তব্য করেন। তবে হোয়াইট হাউস যুক্তরাষ্ট্র এ ধরনের নিষেধাজ্ঞা বিবেচনা করছে-এমন খবর অস্বীকার করেছে।

এদিকে রাশিয়ার সম্ভাব্য হামলার আশঙ্কা নিয়েও সতর্ক করেছেন ফরাসি প্রেসিডেন্ট।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews