1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে নূরে মদিনা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ওয়াজ ও মিলাদ মাহফিল সম্পন্ন শালিখায় পাঁচ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি ও বেহুন্দি জাল পুড়িয়ে ধ্বংস নগরকান্দায় অসুস্থ সাংবাদিক বোরহান আনিস কে পররাষ্ট্র প্রতি মন্ত্রীর পক্ষ থেকে অর্থিক অনুদান প্রদান মহালছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত শালিখার সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল ‘ক্রসফায়ারে’ হত্যা মামলায় জেলহাজতে মধুমতী নৌকা বাইচ মেলা এবার খাজনামুক্ত, প্রশংসায় নিতাই রায় চৌধুরী শালিখায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শালিখায় ৭৪ পিস ইয়াবাসহ আটক ১

ইয়েমেনে হামলা চালাতে গিয়ে সর্বাধুনিক মার্কিন যুদ্ধবিমান সমুদ্রে ডুবে গেল

  • মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ২৪৮ গননা করুন
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সর্বাধুনিক যুদ্ধবিমান এফ/এ-১৮ই সুপার হর্নেট ইয়েমেনে হামলা চালিয়ে ফিরে আসার সময় লোহিত সাগরে ডুবে গেছে। বিমানের মূল্য প্রায় ছয় কোটি ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ৭০০ কোটি টাকারও বেশি। ঘটনাটি ঘটেছে সোমবার ভোরে। মার্কিন যুদ্ধবিমানটি বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান-এ অবতরণ করার সময় সাগরে পড়ে যায়। তবে সময়মতো বেরিয়ে আসায় পাইলট প্রাণে বেঁচে যান।

দেশটির নৌবাহিনী জানিয়েছে, যুদ্ধবিমানটি রণতরীতে অবতরণ করতে গিয়ে সাগরে পড়ে চিরতরে হারিয়ে গেছে। এক মার্কিন কর্মকর্তা সিএনএনকে বলেন, হুথি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাত এড়াতে রণতরীটি হঠাৎ দিক পরিবর্তন করে। এতে ভারসাম্য হারিয়ে পড়ে যায় বিমানটি। ঘটনা ঘটে ইয়েমেনের সাদা প্রদেশে মার্কিন বাহিনীর চালানো বিমান হামলার পরপরই। হামলায় আফ্রিকান অভিবাসীদের একটি আশ্রয়কেন্দ্র ধ্বংস হয়ে যায়। হুথি প্রশাসনের দাবি, সেখানে নিহত হয়েছেন অন্তত ৬৮ জন, আহত ৪৭।

আশ্রয়কেন্দ্রটি পরিচালিত হতো আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও রেডক্রসের তত্ত্বাবধানে। হুথিরা এই হামলাকে ‘যুদ্ধাপরাধ’ বলে অভিহিত করেছে। তাদের প্রচারমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ধ্বংসস্তূপের নিচে মানুষ খুঁজে ফিরছেন উদ্ধারকারীরা। একাধিক আহতকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। একটি অবিস্ফোরিত মার্কিন ক্ষেপণাস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়। হুথি বাহিনীর তথ্য অনুযায়ী, মার্চ মাস থেকে যুক্তরাষ্ট্র ইয়েমেনে ১২০০-র বেশি বিমান হামলা চালিয়েছে, যাতে ১৩০০ জনের বেশি হতাহত হয়েছেন, যাঁদের অনেকেই নারী ও শিশু।

মধ্যপ্রাচ্যে মোতায়েন ইউএসএস হ্যারি এস ট্রুম্যান রণতরী এবং এর বিমান শাখা সম্পূর্ণরূপে সক্ষম’ অবস্থায় রয়েছে বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী। তবে বিশ্বের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান হারানোর পর সেটি কতটা মানসিক আঘাত হয়ে উঠবে-এ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews