1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ইরান এবার রাশিয়া থেকে স্যাটেলাইট উৎক্ষেপণ করল

  • বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ২৩২ গননা করুন

একতা ডেস্ক: পার্সটুডে: ইরান অভ্যন্তরীণভাবে নির্মিত কাওসার ও হুদহুদ নামের দুটি উপগ্রহ কক্ষপথে উৎক্ষেপণ করেছে। ইরানের বেসরকারি খাতে নির্মিত এই প্রথম কোনো উপগ্রহ কক্ষপথে পাঠানো হলো। পূর্ব রাশিয়ার ভোস্টোচনি উৎক্ষেপণ কেন্দ্র থেকে একটি রাশিয়ান ‘সোযুজ রকেটের সাহায্যে গতরাতে এগুলো কক্ষপথে উৎক্ষেপণ করা হয়।

‘কাওসার’ একটি উচ্চ-রেজুলেশন ইমেজিং স্যাটেলাইট এবং হুদহুদ ইরানের প্রথম যোগাযোগ উপগ্রহ। বেসরকারিভাবে এসব উপগ্রহ কক্ষপথে উৎক্ষেপণ করার ঘটনাকে দেশের মহাকাশ শিল্পের জন্য নজিরবিহীন পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। কাওসার উপগ্রহটি কৃষি, প্রাকৃতিক সম্পদ, পরিবেশ এবং দুর্যোগ ব্যবস্থাপনা খাতের জন্য উচ্চ রেজুলেশেনের ছবি তুলে পাঠাতে পারবে। অন্যদিকে, হুদহুদ উপগ্রহ যোগাযোগ নেটওয়ার্ক সৃষ্টি এবং ইন্টারনেট ব্যবস্থায় অবদান রাখবে। সেক্ষেত্রে ইরানের দুর্গম অঞ্চলে যোগাযোগ প্রতিষ্ঠায় সাহায্য করবে এই উপগ্রহ।

রাশিয়া মাঝে মধ্যে ইরানকে মহাকাশে তার স্যাটেলাইট উৎক্ষেপণ করতে সাহায্য করে, যদিও ইরানেরও এসএলভি এবং উৎক্ষেপণ সাইটসহ নিজস্ব মহাকাশ কর্মসূচি রয়েছে। তবে এবার কাওসার স্যাটেলাইটের ওজন বেশি হওয়ার কারণে একটি রাশিয়ান ক্যারিয়ারের প্রয়োজন ছিল। এজন্য সোযুজ রকেটটি বেছে নেয়া হয়। হুদহুদ উপগ্রহটি তুলনামুলক কম ওজনের।

তথ্যসূত্রঃ রেডিও তেহরান

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews