1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশ সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ৪৭৭ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্যানিটারি ন্যাপকিন ও গাছের চারা বিতরণ শেখ হাসিনার প্রত্যাবর্তনে আশা হতাশা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় মহালছড়িতে বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ইরান পরমাণু অস্ত্র বানাতে সক্ষম

  • সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ২২৩ গননা করুন

একতা ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কৌশলগত পরিষদের প্রধান এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খাররাজি বলেন, তার দেশ পরমাণু অস্ত্র বানানোর ক্ষেত্রে সম্পূর্ণভাবে সক্ষম। এক্ষেত্রে একমাত্র বাধা সর্বোচ্চ নেতার জারি করা একটি ফতোয়া। গতকাল লেবাননের আল-মায়াদিন টেলিভিশনকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন। খাররাজি আঞ্চলিক উত্তেজনা সম্পর্কে ইরানের অবস্থানকে স্পষ্ট করে বলেন, ইরান আরো যুদ্ধ এড়াতে ইচ্ছুক তবে যেকোন উত্তেজনার প্রতিক্রিয়া জানাতেও প্রস্তুত। তিনি এও বলেন, ইরান “অস্তিত্বগত হুমকি’ অনুভব করলে তার সামরিক সক্ষমতা এবং পারমাণবিক নীতিতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ইরানের পরমাণু ডকট্রিনে পরিবর্তনের সম্ভাবনা সম্পর্কীত প্রশ্নের জবাবে কামাল খাররাজি বলেন, এই ধরনের সম্ভাবনা রয়েছে বিশেষ করে ইরান যদি অস্তিত্বগত হুমকির মুখে পড়ে তখন বিষয়টি বিবেচনা করা হবে। তিনি পরিষ্কার করে বলেন, পরমাণু অস্ত্র বানানোর ব্যাপারে প্রযুক্তিগত সক্ষমতা ইরানের রয়েছে এবং এ ব্যাপারে কোনো রকমের বাধা নেই তবে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী পরমাণু অস্ত্র নিষিদ্ধ করে। । যে ফতোয়া জারি করেছেন সেটি একমাত্র বাধা।

তিনি আরো বলেন, ইরান এখন ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানোর বিষয়টি নিয়ে কাজ করছে। যদিও এ ব্যাপারে ইউরোপ এবং পশ্চিমা দেশগুলোর উদ্বেগ রয়েছে তবে পশ্চিমা দেশগুলো যদি ইরানের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা সংক্রান্ত ইরানের উদ্বেগকে বিবেচনায় না নেয় তাহলে ইরানও পশ্চিমা উদ্বেগকে গুরুত্ব দেবে না।

তথ্যসূত্রঃ রেডিও তেহরান

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews