1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

ইরান প্রেসিডেন্টের রুশ সফরের কারণ

  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৬ গননা করুন

একতা ডেস্কঃ আগামী ১৭ জানুয়ারি মস্কো সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এই সফরে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বিভিন্ন সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষর করবেন। রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরআইএ এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে এই খবর প্রকাশিত হয়। ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া মার্কিনবিরোধী দেশগুলোর সঙ্গে সম্পর্কে গভীর করার কৌশল গ্রহণ করেছে। এর মধ্যে উত্তর কোরিয়া এবং ইরান গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উঠে এসেছে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ গত অক্টোবরে উল্লেখ করেন, মস্কো এবং তেহরানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে, যা দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ককে আরও শক্তিশালী করবে। গত সেপ্টেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র অভিযোগ করে, ইরান রাশিয়াকে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে, যা রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করছে। তবে তেহরান এই অভিযোগ বারবার অস্বীকার করেছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews