1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে বৈসাবি মেলার সমাপনী দিনে জোন অধিনায়কের সম্প্রীতির বার্তা ও আর্থিক উপহার প্রদান মহালছড়িতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত মহালছড়িতে ১৪৩৩ বাংলা নববর্ষ (বৈশাখী) উপলক্ষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নগরকান্দা ও সালথায় বাংলা বর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বঙ্গাব্দের নববর্ষ বরণ মহালছড়িতে ঐতিহ্যবাহী মাতাই পুখরী তীর্থ মেলা ১৪৩৩ বাংলা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নগরকান্দা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত, বাগেরহাট মোংলা ও সুন্দরবনে দুইদিন শালিখায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পাহাড়ের ঐতিহ্যবাহী ফুলবিঝুর মধ্যে দিয়ে মহালছড়িতে তিন দিন ব্যাপি বিজু, সাংগ্রাই ও বৈসু’র আনুষ্ঠানিকতা শুরু

ইরান মাত্র আট ঘণ্টা সময় চায়

  • বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১১৮ গননা করুন

একতা ডেস্কঃ প্রায় প্রতিদিনই মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা ঘনীভূত হচ্ছে। এবার মুখের কথার বদলে হাতে অস্ত্র তুলে নিয়েছে তেহরান। ইরানের পক্ষ থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে, তেল আবিব মাটির সঙ্গে মিশে যেতে পারে মাত্র ৮ ঘণ্টায়। এক সময় ইসরাইল দাবি করেছিল, সাত ঘণ্টার মধ্যেই ইরানকে গুঁড়িয়ে দেওয়া সম্ভব। সেই দাবির পাল্টা জবাব এসেছে ইরানের পক্ষ থেকে। ইরানের বিমান বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হামিদ বাহেদী সম্প্রতি এক সামরিক বৈঠকে ঘোষণা দেন, মাশহাদের শহীদ হাবিবি বিমান ঘাঁটি থেকে আকাশপথে মাত্র ৮ ঘণ্টায় তেল আবিবে পৌঁছে ভয়াবহ হামলা চালাতে প্রস্তুত ইরানের যুদ্ধবিমান।

তিনি বলেন, এটা কোনো হুমকি নয়, এটা প্রতিজ্ঞা। ইরানের আকাশসীমা এখন কেবল প্রতিরক্ষার নয়, প্রতিশোধের অস্ত্র। রাশিয়ার দেওয়া অত্যাধুনিক সুখই SU-35 যুদ্ধবিমানগুলো এখন ইরানের বড় ভরসা। এই বিমানগুলো পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম। গুগল ম্যাপ অনুযায়ী, মাশহাদ থেকে তেল আবিবের আকাশপথের দূরত্ব মাত্র ৮ ঘণ্টা ২৫ মিনিট। এর মধ্যেই হামলা চালানো সম্ভব বলে মনে করছে তেহরান।

মার্কিন গোয়েন্দা সূত্র বলেছিল, ইসরাইল সাত ঘণ্টায় ইরানে ঢুকে পারমাণবিক কেন্দ্র ধ্বংস করতে পারে। সেই বক্তব্যের পাল্টা হিসেব দিচ্ছে ইরান: তোমরা বলেছ সাত ঘণ্টা, আমরা বলছি আট ঘণ্টার মধ্যেই শেষ করব। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন গোয়েন্দা তথ্য ভুল বলে দাবি করলেও, তিনি কোনো নির্দিষ্ট ব্যাখ্যা দেননি, যা ঘনীভূত করেছে আন্তর্জাতিক উদ্বেগ।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (IRGC) ইতোমধ্যেই “অপারেশন ট্রু প্রমিস থ্রি” নামে প্রতিশোধমূলক অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে। এর আওতায় কেবল ইসরাইল নয়, মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকেও টার্গেট করা হবে। বিশ্ব এখন তাকিয়ে রয়েছে এই দুই দেশের দিকে। একটিমাত্র ভুল পদক্ষেপই পুরো অঞ্চলকে ঠেলে দিতে পারে এক ভয়াবহ যুদ্ধের মুখে। কিন্তু ইরান আর অপেক্ষায় নেই, তাদের হাতে ট্রিগার, চোখে লক্ষ্যবস্তু আর মস্তিষ্কে প্রতিশোধের ছক।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews