1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শালিখায় ৭৪ পিস ইয়াবাসহ আটক ১ শালিখায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খুন মহালছড়িতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে ফিউচার ভাইসের জয় মহালছড়ি জোনের উদ্যোগে মতবিনিময় সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়ির মাইসছড়িতে গৃহবধুর মরদেহ উদ্ধার, মেয়ের পরিবারের দাবী হত্যা নগরকান্দায় পাঁচ গ্রাম নিয়ে গঠিত ময়ালের পরিচালকের দায়িত্ব পেলেন সাইফুজ্জামান বিপ্লব ফকির সাজেক সড়ক সচল ও স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে খাগড়াছড়িতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের, জয়ের দাবিও

  • বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৭ গননা করুন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

একতা ডেস্কঃ ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে এ যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়ী হবে বলেও দাবি করেছেন তিনি। তবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) মার্কিন সামরিক অভিযানকে ব্যর্থ বলে মন্তব্য করেছে।

সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান, যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় মার্কিন কর্মকর্তারা মধ্যস্থতাকারীদের সঙ্গে যোগাযোগ করছেন। তিনি বলেন, ‘আমরাই জিতব’ এবং পুরো পরিস্থিতি দ্রুত শেষ হবে। যুদ্ধের অবসান হলে যুক্তরাষ্ট্রে জ্বালানির দামও কমে আসবে বলে মন্তব্য করেন তিনি।

এদিকে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরান পৃথকভাবে মধ্যস্থতাকারীদের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে। আলোচনায় ইরানের প্রস্তাব করা সাত দিনের পরিকল্পনাটি সংশোধিত আকারে সামনে আসতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, তেহরান এখন ওয়াশিংটনের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে।

ইরানের প্রস্তাবে যুদ্ধ ও শত্রুতা বন্ধের পাশাপাশি জব্দ করা ইরানি সম্পদ ছাড়, দেশটির তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানি বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ তুলে নেওয়ার কথা বলা হয়েছে। বিনিময়ে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল পুনরায় চালু করা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় ফিরে আসার প্রস্তাব রয়েছে। তবে এর আগে ট্রাম্প তেহরানের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন।

অন্যদিকে আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেব্বি ট্রাম্পকে ‘বড় মিথ্যাবাদী’ বলে আখ্যা দিয়েছেন। তাঁর দাবি, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি ও হরমুজ প্রণালীর প্রকৃত পরিস্থিতি গোপন করছে। তাঁর ভাষ্য, যুদ্ধ থেকে সরে যেতে হলে যুক্তরাষ্ট্রের সামনে পরাজয় স্বীকার করা ছাড়া আর কোনো পথ নেই।

আইআরজিসি আরও দাবি করেছে, হরমুজ প্রণালী পুরোপুরি চালু হয়েছে-যুক্তরাষ্ট্রের এমন বক্তব্য সঠিক নয়। সংগঠনটির মতে, মার্কিন সামরিক তৎপরতা চললেও প্রণালীকে ঘিরে ইরান এখনো গুরুত্বপূর্ণ প্রভাব ধরে রেখেছে।

সাত মাস ধরে চলা এই সংঘাত থামাতে মধ্যস্থতার মাধ্যমে আলোচনা অব্যাহত থাকলেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। এর আগে এপ্রিল ও জুনে মধ্যস্থতাকারীদের উদ্যোগে দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। তবে পরে উভয় যুদ্ধবিরতিই ভেঙে যায়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews