1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ইলন মাস্ক স্টারশিপ রকেট উৎক্ষেপণ করলেন ট্রাম্পকে সঙ্গে নিয়ে

  • বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১৯৭ গননা করুন

একতা ডেস্ক: যুক্তরাষ্ট্রের ধনকুবের ইলন মাস্ক সেদেশের নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সঙ্গে নিয়ে পরবর্তী প্রজন্মের স্টারশিপ রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণ করলেন। মাস্কের মহাকাশ সংস্থা স্পেস এক্স টেক্সাসের ব্রাউনসভিলের বোকা চিকা লঞ্চপ্যাড থেকে এ রকেটটি উৎক্ষেপণ করে খবর বিবিসির। স্পেস এক্সের এটি ষষ্ঠ স্টারশিপ রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণ। নিয়ন্ত্রণ কক্ষ থেকে এই রকেট উৎক্ষেপণ দেখেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় তার সঙ্গে ছিলেন মাস্ক। মাস্কের কোম্পানির দাবি, তাদের পরীক্ষামূলক রকেট উৎক্ষেপণ সফল হয়েছে। মহাকাশে প্রায় এক ঘণ্টা থাকার পর স্টারশিপ পৃথিবীতে ফিরে আসবে। এটি ভারত মহাসাগরে পড়বে। স্পেস এক্স বলছে, এবার তাদের রকেটে কোনো নভোচারী নেই। তবে সেখানে একটি কলা বেঁধে দেওয়া হয়েছে।

এই স্টারশিপ মহাকাশে যাওয়ার পর আবার পৃথিবীতে ফিরে আসবে। এ সময় এটিকে আবার যথাযথভাবে লঞ্চপ্যাডে ফিরিয়ে আনার কথা ছিল। তবে পরে কারিগরি কারণে এ সিদ্ধান্ত থেকে সরে আসে প্রতিষ্ঠানটি। এর আগে পঞ্চম দফার পরীক্ষার সময় প্রথমবার এ সাফল্য পেয়েছিল স্পেস এক্স। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচারণায় লাখ লাখ ডলার সহায়তা দিয়েছেন মাস্ক। এর প্রতিদানও দিয়েছেন ট্রাম্প। তিনি তাঁর নতুন দপ্তরের প্রশাসনে ইলন মাস্ককে বড় ভূমিকায় রাখার ঘোষণা দিয়েছেন। সেই কথা অনুযায়ী নতুন গঠিত মন্ত্রণালয় ‘সরকারি দক্ষতা বিভাগের দায়িত্ব দিয়েছেন তাকে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews