1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী শালিখায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসসহ বিভিন্ন কর্মসূচীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অংশগ্রহণ শালিখায় ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য সার্বভৌমত্ব র‍্যালি মহালছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা সবাই ঐক্যবদ্ধ থাকলে আর পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস নগরকান্দার সেনা সদস্য তিতাস শেখ মারা গেলেন টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে মহালছড়িতে সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ইসরায়েলি বাহিনী গাজার অবশিষ্ট হাসপাতালও পুড়িয়ে দিলো

  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৭ গননা করুন

একতা ডেস্কঃ গাজা উপত্যকায় একটি হাসপাতাল অবশিষ্ট ছিল। সেটিও পুড়িয়ে দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। গতকাল শুক্রবার তারা কামাল আদওয়ান নামে হাসপাতালটিতে অভিযান চালিয়ে আগুন ধরিয়ে দেয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সেসময় রোগী ও স্টাফসহ প্রায় ৩৫০ জন হাসপাতালে ছিলেন। তাদের সবাইকেই জোর করে বের করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ভোর থেকে গতকাল শুক্রবার ভোর পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা উপত্যকায় আরও ৩৭ জন নিহত হয়েছে। এই সময়ে আহত হয়েছেন আরও ৯৮ জন। এ নিয়ে মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৪৫ হাজার ৪৩৬ জনে। এছাড়া অভিযানে এ পর্যন্ত আহত হয়েছেন ১ লাখ ৮ হাজার ৩৮ জন ফিলিস্তিনি। শুক্রবার দেওয়া বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ‘নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। কারণ ভবনের ধ্বংস্তূপের তলায় অনেকে চাপা পড়েছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

২০২৩ সালের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। এরপর বছরের পর বছর অবরুদ্ধ গাজা উপত্যকায় চালানো নিপীড়ন আরও জোরালো করে ইসরায়েলি বাহিনী। তারপর থেকে চালানো সামরিক অভিযানে প্রাণ হারিয়েছে ৪৫ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত ছাড়িয়েছে এক লাখ। হতাহতদের বেশির ভাগই বেসামরিক। তবে নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি। কারণ, যেসব মৃতদেহ ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছে, সেগুলো উদ্ধার করা সম্ভব হয়নি এবং গণনার মধ্যেও ধরা হয়নি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews