একতা ডেস্কঃ মধ্যপ্রচ্যে চলা সহিংসতায় যুদ্ধ বিরতির কূটনৈতিক আলোচনা চলাকালে কোন রকম পূর্ব সতর্কতা ছাড়াই লেবাননের রাজধানী বৈরুতের কেন্দ্রস্থলে অব্যাহত ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। ২৩ নভেম্বর, শনিবার এই হামলা চালানো হয় বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় ৬৬ জন আহত হয়েছেন। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে মধ্য বৈরুতে চতুর্থ হামলায় এসব হতাহতের ঘটনা ঘটল।
আটতলা ভবন ধ্বংস
ইসরায়েলি বিমান হামলায় বৈরুতের কেন্দ্রস্থলের একটি আটতলা ভবন ধ্বংস হয়ে যায় শনিবার ভোর ৪টার। হিজবুল্লাহর আইনপ্রণেতা আমিন শিরি বলেন, হিজবুল্লাহর কোনো কর্মকর্তা ভেতরে ছিলেন না। হামলায় আশপাশের কয়েকটি ভবনের সম্মুখভাগ ধসে যায় এবং গাড়ি দুমড়ে-মুচড়ে যায়। লেবাননের সিভিল ডিফেলের কর্মকর্তা ওয়ালিদ আল-হাশাশ বলেন, ‘এলাকাটি আবাসিক, খুব ঘেষাঘেষি ও জনাকীর্ণ ভবন এবং সরু রাস্তা পরিস্থিতিকে জটিল করে তুলেছে।’ ইসরায়েলের সামরিক বাহিনী হতাহতের বিষয়ে কোনো মন্তব্য করেনি।
লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, শনিবারও লেবাননের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী টায়ারে ড্রোন হামলায় দুইজন নিহত ও তিনজন আহত হয়েছে।

Leave a Reply