1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে খাগড়াছড়ির মহালছড়িতে এক বর্ণাঢ্য র‍্যালি ও পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শালিখায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী শালিখায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসসহ বিভিন্ন কর্মসূচীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অংশগ্রহণ শালিখায় ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য সার্বভৌমত্ব র‍্যালি মহালছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর আনুষ্ঠানিক পদত্যাগ

  • শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ২৪০ গননা করুন

একতা ডেস্কঃ গতকাল আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইউভাল গ্যালান্ট। তার স্থলাভিষিক্ত হয়েছেন ইসরায়েল কাতজ। তিনি বর্তমানে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তিন দিন আগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গ্যালান্টকে বরখাস্ত করেন। এ ঘটনার পরই দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। ইসরায়েলের অনেকেই গ্যালান্টকে কট্টোর ডানপন্থি সরকারের মধ্যে একমাত্র মধ্যপন্থি কণ্ঠস্বর হিসেবে বিবেচনা করেন। তার অপসারণকে গাজায় বন্দিদের উদ্ধারে নেতানিয়াহুর অনাগ্রহ হিসেবে দেখা হচ্ছে। কাতজ বর্তমানে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আছেন এবং তিনি নেতানিয়াহুর দীর্ঘকালীন অনুগামী ও বর্ষীয়ান মন্ত্রী হিসেবে পরিচিত।

এছাড়াও, শুক্রবার ইসরায়েলের সামরিক দপ্তর গাজায় মানবিক সহায়তা পাঠানোর জন্য নতুন এইড ক্রসিং খোলার প্রস্তুতি নিচ্ছে। তবে এর সময় এখনো নির্ধারণ করা হয়নি। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, ৩০০ ট্রাক মানবিক সহায়তা সামগ্রী সরবরাহ করছে সংযুক্ত আরব আমিরাত। তারা আগামী কয়েক দিনের মধ্যে গাজা উপত্যকায়ে এসব সহায়তা পাঠানোর অনুমতি দেবে তারা। তবে, এটি যুক্তরাষ্ট্রের প্রত্যাশা অনুযায়ী কম। যুক্তরাষ্ট্র চায় প্রতিদিন ৩৫০টি ট্রাক সহায়তা গাজায় পাঠানো হোক।

২০২০ সালের ৭ অক্টোবর শুরু হয় ইসরায়েল-হামাস যুদ্ধ। সে সময় সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় ১,২০০ মানুষকে হত্যা করে। এর মধ্যে অধিকাংশই বেসামরিক নাগরিক। এছাড়া ২৫০ জনকে জিম্মি করে। এরপরে গাজায় ইসরায়েলের সামরিক বাহিনী হামলা চালিয়ে ৪৩,০০০ জনেরও বেশি মানুষ হত্যা করে বলে জানান ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা। তবে এর মধ্যে কতজন বেসামরিক ও সামরিক বাহিনীর সদস্য, তা তারা নির্দিষ্ট করে জানাননি। তবে তাদের দাবি, নিহতদের অর্ধেকেরও বেশি নারী ও শিশু। হিজবুল্লাহ ২০২৩ সালের ৮ অক্টোবর গাজা উপত্যকায় হামাসের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলে গোলাবর্ষণ শুরু করে। সংঘাত শুরু হওয়ার পর লেবাননে ৩,১০০ জনের বেশি মানুষ নিহত এবং প্রায় ১৩,৯০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

তথ্যসূত্রঃ ইউএমবি

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews