1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

ইসরায়েলের হামলায় নিহত ইরানের বিপ্লবী গার্ডের প্রধান

  • শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১৫৮ গননা করুন

একতা ডেস্কঃ ইরানের অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি ইসরায়েলের সমন্বিত হামলায় নিহত হয়েছেন। একইসঙ্গে প্রাণ হারিয়েছেন দেশটির পারমাণবিক কর্মসূচির শীর্ষ বিজ্ঞানীসহ আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

শুক্রবার ভোররাতে রাজধানী তেহরানসহ একাধিক স্থানে এ হামলা চালানো হয়। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম জানিয়েছে, তেহরানে বিপ্লবী গার্ডের সদর দপ্তরে সরাসরি হামলা চালানো হয়। এই হামলায় নিহত হন মেজর জেনারেল হোসেইন সালামি।

এছাড়া ২৫ বছর ধরে ইরানের পরমাণু শক্তি সংস্থার নেতৃত্বে থাকা ড. ফারেদুন আব্বাসিও হামলায় নিহত হন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, তেহরান থেকে প্রায় ২২৫ কিলোমিটার দূরের নাতাজ পারমাণবিক কেন্দ্রে অভিযান চালানো হয়েছে। ইরানের পরমাণু বোমা তৈরির সঙ্গে যুক্ত বিজ্ঞানীদের লক্ষ্য করেই এই হামলা পরিচালিত হয়েছে বলে দাবি করেন তিনি।

নেতানিয়াহু স্পষ্ট করে বলেন, যতদিন প্রয়োজন, ততদিনই এই অভিযান চলবে।

২০২১ সালে একই স্থাপনায় সাইবার হামলার পেছনেও ইসরায়েলের হাত রয়েছে বলে অভিযোগ করেছিল তেহরান। ইরানি সংবাদমাধ্যমগুলো বলছে, শুক্রবার ভোরে তেহরানের বিভিন্ন এলাকায় ৬ থেকে ৯টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামলা হয়েছে কিছু আবাসিক ভবনেও। আল-জাজিরা জানিয়েছে, শহরের উত্তর-পূর্বাঞ্চলেও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তুজ বলেন, এটি ছিল একটি আগাম প্রতিরোধমূলক হামলা’। তার ভাষায়, ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ও সন্ত্রাসবাদী প্রভাব বিস্তারের চেষ্টাকে প্রতিহত করতেই এই অভিযান।

ইসরায়েলজুড়ে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। সরকার ‘বিশেষ জরুরি অবস্থা ঘোষণার মাধ্যমে সব বাহিনীকে প্রস্তুত থাকতে বলেছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews