1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

ইসরায়েল এবার নেতানিয়াহুর কারণে ডুবতে বসছে

  • বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৮৮ গননা করুন

একতা ডেস্কঃ প্রভাবশালী ইহুদি বিশ্লেষকরা ইসরায়েলের রাজনৈতিক ও কূটনৈতিক ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বে দেশটি ক্রমেই আন্তর্জাতিক মহলে একঘরে হয়ে পড়ছে। প্রবীণ বিশ্লেষক ফের্টার এক বক্তব্যে বলেন, ‘নেতানিয়াহুর কৌশলগত ব্যর্থতা এখন স্পষ্ট। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ ডানপন্থী নেতাদের সমর্থনও দ্রুত কমে যাচ্ছে।’

ইউরোপের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ ইতোমধ্যেই কড়া অবস্থান নিচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে। সম্প্রতি ফ্রান্স, ব্রিটেন ও কানাডা এক যৌথ বিবৃতিতে ইসরায়েলের নীতির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। এমনকি দীর্ঘদিন ধরে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র জার্মানি ও চেক প্রজাতন্ত্র পর্যন্ত অসন্তোষ প্রকাশ করেছে। ইসরায়েলের প্রভাবশালী দৈনিক ‘মা’আরিভ’-এর বিশ্লেষক বেন ক্যাসপিট তার কলামে লিখেছেন, ‘নেতানিয়াহু এক অসম্ভব বিজয়ের পেছনে ছুটছেন এবং ইসরায়েলকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করে দিচ্ছেন।”

সতর্ক করে তিনি বলেন, ‘আমাদের ঐতিহ্যগত মিত্ররা মুখ ফিরিয়ে নিচ্ছে, বিশ্ব একের পর এক দরজা বন্ধ করছে, কিন্তু নেতানিয়াহু এখনও গাজার জনগণকে নির্মূল করার কল্পনায় বিভোর।’ এ সমালোচনাগুলো এমন এক সময়ে প্রকাশিত হলো, যখন ব্রিটেন গাজা ও পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধির প্রেক্ষিতে কয়েকজন জায়োনিস্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং ইসরায়েলের সঙ্গে চলমান মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত রেখেছে।

নেতানিয়াহুর সরকারের কঠোর নীতির কারণে ইসরায়েল কূটনৈতিকভাবে চাপে পড়ছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে। এমন পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অবস্থান আরও দুর্বল হতে পারে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews