1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে কৃষকদের GAP সার্টিফিকেশন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মহালছড়িতে পিডিবিএফ-এর নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী খাগড়াছড়িতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী শালিখায় সি এন আর এস এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মহালছড়িতে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন শালিখায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শালিখায় সিপিবি-র বৈঠক অনুষ্ঠিত মহালছড়িতে উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী ও সুশিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার বিতরণ নতুন বাজেট জনগনের কল্যাণ ও উন্নয়নকে গুরুত্ব দিয়েছে: সংস্কৃতি মন্ত্রী শালিখায় চুরির অভিযোগে তিন চোর আটক

ইসি আর সাংবিধানিক প্রতিষ্ঠান নেই, বিএনপির দলীয় কার্যালয় হয়েছে বললেন নাসীরুদ্দীন পাটোয়ারী

  • বুধবার, ২১ মে, ২০২৫
  • ১২৬ গননা করুন

একতা ডেস্কঃ নির্বাচন কমিশন (ইসি) আর সাংবিধানিক প্রতিষ্ঠান নেই। এটি এখন বিএনপির দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে বলে মন্তব্য করলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী। বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ের সামনে এনসিপির বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন নাসীরুদ্দীন পাটোয়ারী।

নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে এই কর্মসূচি করে এনসিপি। নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ইসি এখন আর কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এক্সিস্ট করে না। এটি বিএনপির একটি দলীয় কার্যালয় হিসেবে উপস্থিত হয়েছে। এটা বিএনপির একটা মুখপাত্র হিসেবে আবির্ভূত হয়েছে। অন্তর্বর্তী সরকারকে ক্ষমতা দিয়েছে জনগণ, এই সরকার জনগণের রক্তের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে বলে মন্তব্য করেন নাসীরুদ্দীন পাটোয়ারী। অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘রক্তের ম্যান্ডেটে বসে আপনারা বিএনপির পক্ষে কাজ করতে পারেন না। আপনারা বিএনপির কাছে নগর ভবন ছেড়ে দিতে পারেন না।

আপনারা বিএনপির কাছে দলীয় কার্যালয় হিসেবে ইলেকশন কমিশন ছেড়ে দিতে পারেন না। নির্বাচন কমিশনে নিজেদের লোক বসিয়ে বিএনপি নিজেদের ৩১ দফার কথা ভুলে গেছে বলে মন্তব্য করেন নাসীরুদ্দীন পাটোয়ারী। তিনি বলেন, ‘৩১ দফা হলো জনগণকে বোকা বানানোর কিছু কাগজপত্র।’

বিএনপি লাশের রাজনীতি শুরু করেছে বলে মন্তব্য করেন নাসীরুদ্দীন পাটোয়ারী। তিনি বলেন, বিএনপি নেতা সালাহউদ্দীন আহমেদের বক্তব্য গণ-অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। তিনি ভারতের প্রেসক্রিপশনে দেশে মুজিববাদী সংবিধান রাখার জন্য কাজ করছেন। নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। কিন্তু সংবিধান নিষিদ্ধ হয়নি। সংবিধান নিষিদ্ধের জন্য তারা সংবিধান পোড়ানো কর্মসূচি করবেন। বাংলাদেশে কোনো মুজিবীয় সংবিধান থাকবে না।

বুধবার বেলা সোয়া দুইটার দিকে আজকের মতো কর্মসূচি শেষ হয়। এনসিপির নেতাদের পক্ষ থেকে বলা হয়, দাবি আদায়ে তাঁদের কর্মসূচি চলবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews