একতা ডেস্কঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন উচ্চ আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, বিচার বিভাগের উচ্চ আদালত তারা আইনের প্রতি সম্মান দেখিয়ে যেটা হওয়া উচিত সেই ধরনের রায় তারা দিয়েছেন।
২২ মে, বৃহস্পতিবার উচ্চ আদালতে রায় ঘোষণার পর থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসাধীন বিএনপির মহাসচিব ভার্চুয়ালি গণমাধ্যমের কাছে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এই রায়ে জনগণের বিজয় হয়েছে। নিঃসন্দেহে গণতন্ত্রের আরেকটা বিজয় হয়েছে। আমরা জানি যে যখন মেয়র নির্বাচন হয় তখন সেটা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জবরদস্তি করে এই ফলাফল কেড়ে নিয়ে গিয়েছিল। জনতার মেয়র হিসেবে ঢাকাবাসীসহ দেশের জনগণ ইশরাককে মেয়র ঘোষণা করেছিল। ইশরাক হোসেনের শপথ দিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান রেখে তিনি বলেন, আমি আশা করব যে মন্ত্রণালয়ে আর কোনো সমস্যা তৈরি না করে দ্রুত তারা ইশরাক হোসেনের শপথের ব্যবস্থা করবেন এবং পরিস্থিতি সহজ করে তোলার চেষ্টা করবেন।
নেতাকর্মী-সমর্থকদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘আমি মনে করি যে যেহেতু আদালতে এ বিষয়ে রায় হয়েছে, জনগণের বিজয় হয়েছে। এখন আর এই বিষয়টাকে সেইভাবে সড়ক অবরোধ করে না রেখে জনগণের স্বস্তির জন্য তারা রাস্তা থেকে সরে যাবেন। আশা করার যায় যে সরকারের সুমতি হবে, তারা ইশরাককে শপথ দেওয়ার ব্যবস্থা নেবেন।
গত ১৪ মে চোখের অস্ত্রোপচারের জন্য বিএনপির মহাসচিব ব্যাঙ্কক যান। পরদিন ব্যাঙ্কক রুটনিন আই হসপিটালে তার বাঁ চোখে সফল অস্ত্রোপচার হয়। বর্তমানে তিনি হাসপাতালে আছেন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে।
Leave a Reply