1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

উড্ডয়নের আগেই উড়োজাহাজে আগুন

  • মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৩১ গননা করুন
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ রানওয়েতে উড্ডয়নের অপেক্ষার সময়েই উড়োজাহাজে আগুন লেগে গেল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিমান বন্দরে। ই ঘটনার পর তাৎক্ষণিক বের হয়ে আসেন যাত্রীরা। ফলে শেষ মুহূর্তে বেঁচে ফিরে আসেন তারা। গতকাল সোমবার সকালে অঙ্গরাজ্যটির অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে টারম্যাকে থাকা অবস্থায় ডেল্টা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের ইঞ্জিনে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটে। খবর দ্য গার্ডিয়ানের। জানা গেছে, আগুন লাগার সময় উড়োজাহাজটিতেই অবস্থান করছিলেন আরোহীরা। অপেক্ষা করছিলেন উড্ডয়নের জন্য। এসময় বিমানে ২৮২ যাত্রী, ১০ কেবিন ক্রু এবং ২ জন পাইলট ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, উড়োজাহাজের ডান পাশের ইঞ্জিন থেকে ধোঁয়া ও আগুন বের হচ্ছে এবং যাত্রীরা ইনফ্লেটেবল জরুরি স্লাইড দিয়ে নামছেন।
রানওয়েতে থাকা কর্মীরা উড়োজাহাজ থেকে যাত্রীদের নামিয়ে আনতে সাহায্য করছেন। আগুন নিভিয়ে ফেলে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এমনকি কি কারণে এই অগ্নিকাণ্ড ঘটলো সে বিষয়েও বিস্তারিত জানাতে পারেনি কর্তৃপক্ষ। বিমান সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, বিমানটির দুটি ইঞ্জিনের একটির টেলপাইপে আগুন দেখা গেলে ডেল্টা ফ্লাইট ক্রুরা যাত্রীদের কেবিনটি খালি করার পদ্ধতি অনুসরণ করে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews