1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

উত্তর কোরিয়ার আরো শক্তিশালী সামরিক চুক্তি রাশিয়ার সঙ্গে

  • মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ৩০৭ গননা করুন

একতা ডেস্ক: ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সৈন্য ব্যবহার করছে রাশিয়া, অভিযোগ ছিল ইউক্রেনের। তারই মধ্যে এই ঘটনা ঘটলো। উত্তর কোরিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, রাশিয়ার সঙ্গে সামরিক চুক্তি আরো জোরদার করা হয়েছে। বলা হয়েছে, তাদের মধ্যে কোনো একটি দেশে যদি সশস্ত্র আক্রমণ হয়, তা হলে এক দেশের সেনা অন্যদেশকে সাহায্য করবে।

উত্তর কোরিয়ার সরকারি গণমাধ্যম কেসিএনএ-এর প্রকাশিত খবরে বলা হয়েছে, দেশের প্রধান কিম জং উন ইতিমধ্যেই ডিক্রি জারি করে রাশিয়ার সঙ্গে সামরিক চুক্তির এই অংশটি গ্রহণ করেছেন। তার আগে রাশিয়ার পার্লামেন্ট চুক্তির এই অংশটি গ্রহণ করেছিল।

বস্তুত, রাশিয়ার পার্লামেন্টে কার্যত সর্বসম্মতিক্রমে এই বিলটি পাশ হয়েছে। চুক্তির পরিবর্ধিত অংশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন সইও করেছেন। এর আগে জুন মাসে পুটিন উত্তর কোরিয়া সফরে গেছিলেন। তখনই উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক চুক্তি সই হয়েছিল রাশিয়ার। যা নিয়ে বিশ্ব মঞ্চে যথেষ্ট বিতর্ক হয়েছিল। সেই বিতর্কিত চুক্তি আরো পরিবর্ধন করা হলো।

ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সেনা কিছুদিন আগেই ইউক্রেন অভিযোগ করেছিল, রাশিয়ার সীমান্তে ইউক্রেনের সেনার সঙ্গে উত্তর কোরিয়ার সেনার লড়াই হয়েছে। স্পষ্ট হয়ে গেছে যে, উত্তর কোরিয়ার সেনা রাশিয়াকে সরাসরি সাহায্য করছে এবং ইউক্রেন যুদ্ধে তারা ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে যুদ্ধ করছে।

এর আগে ইউক্রেন অভিযোগ করেছিল, উত্তর কোরিয়া মিসাইল এবং গোলা-বারুদ দিয়ে রাশিয়াকে সাহায্য করছে। যা নিয়ে জাতিসংঘেও আলোচনা হয়েছিল। এরই মধ্যে উত্তর কোরিয়া এবং রাশিয়ার এই চুক্তি বিতর্ক আরো উসকে দেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা।

তথ্যসূত্রঃ DW

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews