1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

এই আন্দোলনে যারা কখনো ছিল না তারা এখন সরকার পরিচালনা করছে বললেন দুদু

  • বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১৪৭ গননা করুন

একতা ডেস্কঃ এখনো ভোটের জন্য দাবি জানাতে হচ্ছে, এটির মতো লজ্জাকর কোনো ঘটনা আর নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বৃহস্পতিবার দুপুরে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে সাংস্কৃতিক দলের আলোচনা সভায় তিনি এই কথা বলেন।

তিনি বলেন, এই আন্দোলনে যারা কখনো ছিল না, তারা এখন সরকার পরিচালনা করছে। আমি তাদের ছোট করছি না। গণতন্ত্র ফেরত চেয়ে রাস্তায় নেমে মিছিল করার কারণে তাদের কারো নামে মামলা ছিল না। এর জন্য সরকারের সমালোচনা করছি না। ভালো একটা কাজ আপনারা করে যান ইতিহাসে স্বর্ণাক্ষরে নাম লেখা থাকবে। দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, বিএনপিকে জেতানোর জন্য নির্বাচনের কথা বলছি না। তবে বিএনপি ছাড়া কোনো দ্বিতীয় দল নেই বাংলাদেশ পরিচালনা করার জন্য।

কারণ, দলটি গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে, যত ত্যাগ স্বীকার করেছে, যত নির্মমতা ও নির্যাতনের মুখোমুখি হয়েছে আর কেউ করেনি। মানুষ বিএনপিকে পছন্দ করে জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, মানুষ বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে পছন্দ করে। ভবিষ্যতের প্রধানমন্ত্রী আল্লাহই নির্ধারণ করে রেখেছেন। সেটা বিএনপির মধ্য থেকেই আসবে। সেটা আমার এত বছরের অভিজ্ঞতা থেকে বলছি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews