1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

এ আর রহমানের প্রাক্তন স্ত্রীর মন্তব্য ও আমার দেখা সেরা মানুষ

  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ২০৫ গননা করুন

একতা ডেস্কঃ ডিভোর্সের পরেও যে প্রাক্তনের পাশে দাঁড়ানো যায় তার এক বাস্তব উদাহরণ তৈরী করলেন সায়রা। এ আর রহমানের প্রাক্তন স্ত্রী। কয়েক দিন ধরে উত্তাল নেটপাড়া অস্কারজয়ী সুরকার এআর রহমানের দাম্পত্যের বিচ্ছেদ নিয়ে। এর মাঝে আরেক গুঞ্জন শুরু হয় রহমানের দলের বেসিস্ট মোহিনীকে ঘিরে। কারণ রহমানের বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ্যে আসীর ঘণ্টা খানেকের মাথা তিনিও নিজের স্বামীর সঙ্গে যৌথ ভাবে ঘোষণা করেন, তাঁরা আলাদা হচ্ছেন। এর পর থেকে মোহিনী ও রহমানের মধ্যে যোগসূত্র খুঁজছেন অনেকে। ইতিমধ্যেই চেন্নাই ছেড়েছেন সায়রা বানু। মুম্বাইয়ে রয়েছেন তিনি। এবার স্বামীকে নিয়ে মুখ খুললেন সুরকারের প্রাক্তন স্ত্রী। এসবের মাঝে এবার স্বামীর পাশে দাঁড়ালেন সায়রা। তিনি বলেন, ‘বেশ কয়েক দিন ধরেই আমি অসুস্থ। সেই কারণে চেন্নাই ছেড়ে মুম্বইয়ে এসেছি। আমি সব কিছু থেকে বিরতি নিতে চেয়েছিলাম আসলে। সমস্ত ইউটিউবার ও সংবাদমাধ্যমের কর্মীদের অনুরোধ করছি রহমানের নামে কোনও খারাপ কথা বলবেন না। ওঁর কোনও দোষ নেই। ওঁর মতো মানুষ হয় না। আমার দেখা সেরা মানুষ। তিনি জানান কেবলই শারীরিক অসুস্থতার জন্য চেন্নাই ছেড়েছেন। তাঁর কথায়, আমি জানতাম, আমি চেন্নাইতে না থাকলেই লোকজন ভাববে, সায়রা কোথা গেল? আসলে আমার চিকিৎসা চলছে। চেন্নাইতে রহমানের এত ব্যস্ততা থাকে যে, ওখানে থাকলে এটা সম্ভব হত না। আমি রহমান কিংবা ছেলেমেয়েদের বিরক্ত করতে চাইনি।

এ বিচ্ছেদ নিয়ে এ আর রহমানের স্ত্রীর আইনজীবী বন্দনা শাহ জানান, দীর্ঘ তিক্ততা এই বিচ্ছেদের নেপথ্য কারণ। উভয় পক্ষই আপ্রাণ চেষ্টা করেছিলেন মিটিয়ে নিতে। কিন্তু তা আর সম্ভব নয়। ফলে দীর্ঘ দাম্পত্যের পর এই সিদ্ধান্ত নিতে যথেষ্ট কষ্ট হয়েছে তাঁর। কিন্তু সায়রা অপারগ। তাঁদের বিচ্ছেদের পর বিপুল অঙ্কের খোরপোশ পাবেন সায়রা, এই নিয়ে ইতিমধ্যেই নানা কথা শোনা যাচ্ছে বিভিন্ন মহলে। এটি সম্পর্কে ভুল ধারণার বিষয়ে মুখ খুলেছেন। “ভারতে, বিবাহবিচ্ছেদের পরে ৫০% ভরণপোষণ পাওয়ার ধারণাটি একটি পৌরাণিক। এবং এটি আইনে নথিভুক্ত নয়। আইনী ব্যবস্থা দ্বারা নির্দিষ্ট শতাংশ বাধ্যতামূলক নেই।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews