1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

কক্সবাজারে নারী পর্যটককে যৌন হয়রানির অভিযোগে ৫ জন আটক

  • বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৩৬ গননা করুন
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ এক নারী পর্যটক এবং তার স্বামী সকালে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী ও সুগন্ধা পয়েন্টের মাঝের এলাকায় ঘুরতে বের হয়েছিলেন। হঠাৎ কয়েকজন যুবক তাদের ঘিরে ধরে হয়রানি শুরু করেন। ওই নারীর গায়ে তারা হাত দেয়ার চেষ্টা করলে তিনি চীৎকার করেন। আর তারপর ট্যুরিস্ট পুলিশ এসে ৫ জনকে আটক করে।

ঘটনা ২৭ মে, মঙ্গলবার সকালের। ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে আটক যুবকরা হলেন আনোয়ার আক্তার নিহাদ (২৪), রাব্বি (২৪), আকিব (২০), জিন মিয়া (১৭) ও আমিনুল হোসেন (১৮)। তাদের মধ্যে একজন কক্সবাজারের, একজন চট্টগ্রামের ও তিনজন কিশোরগঞ্জ জেলার বাসিন্দা। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত ডিআইজি মোঃ আপেল মাহমুদ জানান, সকালে লাবণী ও সুগন্ধা পয়েন্টের মধ্যবর্তী এলাকায় সৈকতে ঘুরতে বের হয়েছিলেন এক নারী পর্যটক এবং তার স্বামী। হঠাৎ করে কয়েকজন যুবক তাদের ঘিরে ধরেন এবং নানা অজুহাতে কথা বলা শুরু করেন।

একপর্যায়ে যুবকদের একজন ওই নারীর শরীরে হাত দেওয়ার চেষ্টা করলে তিনি চিৎকার দিয়ে ওঠেন। সঙ্গে সঙ্গে বাকিরাও ঘিরে ধরে শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় সৈকতে টহলে থাকা ট্যুরিস্ট পুলিশ ঘটনাস্থলে এসে পাঁচজনকে আটক করে। তবে তাদের সঙ্গে থাকা আরও দুজন পলাতক রয়েছেন। তাদের বিষয়ে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

আটক হওয়া যুবকদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ। তিনি বলেন, ‘পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে টুরিস্ট পুলিশ সার্বক্ষণিক সক্রিয় রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews