1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল রাড়িখালি একাদশ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন সরকারি বাসা থেকে ভাড়াটিয়া সরাতে হবে শনিবারের মধ্যে, না হলে বরাদ্দ বাতিল মহালছড়িতে নূরে মদিনা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ওয়াজ ও মিলাদ মাহফিল সম্পন্ন শালিখায় পাঁচ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি ও বেহুন্দি জাল পুড়িয়ে ধ্বংস নগরকান্দায় অসুস্থ সাংবাদিক বোরহান আনিস কে পররাষ্ট্র প্রতি মন্ত্রীর পক্ষ থেকে অর্থিক অনুদান প্রদান মহালছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত শালিখার সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল ‘ক্রসফায়ারে’ হত্যা মামলায় জেলহাজতে মধুমতী নৌকা বাইচ মেলা এবার খাজনামুক্ত, প্রশংসায় নিতাই রায় চৌধুরী শালিখায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

কক্সবাজারে মাকে হত্যা করে ছেলে গেল থানায়

  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১৮৯ গননা করুন

একতা ডেস্কঃ কক্সবাজারে মাদকের টাকার জন্য মাকে হত্যার অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে। পরে নিজেই থানায় গিয়ে পুলিশের হাতে ধরাও দিল সে। ২৩ নভেম্বর, শনিবার দিবাগত রাতে শহরের পশ্চিম বড়ুয়া পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ারা বেগম মেরী সদর উপজেলার বড়ুয়া পাড়ার নিয়াজ আহমেদের স্ত্রী। আটক যুবক হোসাইন মোহাম্মদ আবিদ। কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান এ তথ্য নিশ্চিত করেছেন।

সদর থানার উপপরিদর্শক (এসআই) সৌরভ স্থানীয়দের বরাত দিয়ে জানান, আবিদ প্রায় মাদেকর টাকার জন্য মাকে অত্যাচার করতেন। সর্বশেষ আজ শনিবার দিবাগত রাতে মাকে কুপিয়ে হত্যা করেন। হত্যাকাণ্ডের সময় মা-ছেলে ঘরে ছিলেন। অসুস্থ বাবা নিয়াজ আহমেদ রয়েছেন চট্টগ্রামে চিকিৎসার জন্য মেয়ের বাসায়। নিহত নারীর মুখ, মাথা ও হাতে কোপের জখম রয়েছে। হত্যার পর বাইর থেকে দরজা লাগিয়ে নিজে থানায় গিয়ে হত্যার বিষয়টি পুলিশকে জানান আবিদ। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। ওসি ইলিয়াস খান জানান, ময়না তদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews