1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

কমপক্ষে ২৭ হাজার ভারতীয় নাগরিকের অবৈধ বসবাস বাংলাদেশে

  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৭ গননা করুন

একতা ডেস্কঃ ভিসার মেয়াদ এরই মধ্যে শেষ গেছে এমন ভারতীয় নাগরিক বাংলাদেশে কমপক্ষে ২৭ হাজার রয়েছে। তারা অবৈধভাবে বসবাস করছেন এদেশে। তবে ১৫ হাজার ভারতীয় নাগরিক ভিসার মেয়াদ বৃদ্ধির আবেদন করেছেন। পুলিশের বিশেষ শাখা (এসবি) ও ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট অধিদপ্তরের (ডিআইপি) ভিসা শাখা সূত্রে এ তথ্য জানা যায়।

ডিআইপি জানায়, মেয়াদোত্তীর্ণ ভিসাসহ দেশের বিদেশিদের মধ্যে ভারতীয়দের সংখ্যা সবচেয়ে বেশি। ১৩ ডিসেম্বর পর্যন্ত প্রায় ৪৫ হাজার ভারতীয় বাংলাদেশে বসবাস করছিলেন, যাদের অন্তত ৬০ শতাংশের ভিসার মেয়াদ শেষ।

মেয়াদোত্তীর্ণ ভিসা নিয়ে বাংলাদেশে বসবাসকারী বিদেশিদের মধ্যে চীনের নাগরিকরা দ্বিতীয় স্থানে রয়েছে। বর্তমানে বাংলাদেশে প্রায় ১০ হাজার চীনা নাগরিক বসবাস করছেন এবং তাদের ৪০ ভাগের ভিসার মেয়াদ শেষ।

ভারতীয় ও চীনা নাগরিক ছাড়াও প্রায় ১ হাজার ১৭ দক্ষিণ কোরিয়ার নাগরিক, ১৮৭ জন শ্রীলঙ্কার, ২৩১ জন যুক্তরাজ্যের নাগরিক এবং ৯৭ জন কানাডিয়ান তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও বাংলাদেশে অবস্থান করছেন। বিশেষ শাখার এক কর্মকর্তা জানান, প্রায় ১৩ হাজার যুক্তরাষ্ট্রের নাগরিক দেশে বসবাস করছেন। এর মধ্যে অনেকের দ্বৈত নাগরিকত্ব রয়েছে বলে তাদের কার কার ভিসার মেয়াদ শেষ হয়েছে, বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

জানতে চাইলে পুলিশ সদরদপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) এনামুল হক সাগর বলেন, ‘কোনো বিদেশি নাগরিকের বাংলাদেশে অবৈধভাবে থাকার সুযোগ বা বৈধতা নেই। যেসব বিদেশি নাগরিক দেশে অবৈধভাবে থাকবেন, তাদের বিরুদ্ধে পুলিশ যথাযথ আইনি ব্যবস্থা নেবে।

‘এ ক্ষেত্রে সবাইকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করতে হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews