1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

কাতারে লাল গালিচা সংবর্ধনা ড. ইউনূসকে

  • মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৯২ গননা করুন

একতা ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চারদিনের সফরে কাতার পৌঁছেছেন। গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশটির উদ্দেশ্যে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন। সোমবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে কাতারে পৌঁছান প্রধান উপদেষ্টা। কাতারের প্রটোকল প্রধান রাষ্ট্রদূত ইব্রাহিম ফাখরু ড. মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানান। সেখানে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন।

প্রধান উপদেষ্টার কাতার সফর উপলক্ষে সোমবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। সেখান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা ২২ ও ২৩ এপ্রিল কাতারে আর্থনা সম্মেলনে যোগ দেবেন। কাতারের রাজ পরিবার ওই সম্মেলনের মূল আয়োজক। দেশটির ডেপুটি প্রাইম মিনিস্টারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হবে। কাতারের আমিরের সঙ্গেও আলাপের সম্ভাবনা আছে।

জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানও আছেন। কাতারের সঙ্গে একটা দীর্ঘমেয়াদি এলএনজি আমদানির চুক্তি আছে, সে জন্য জ্বালানি নিয়ে আলাপ-আলোচনা হবে। এছাড়া ভিসা সংক্রান্ত কিছু আলাপ হবে। পাশাপাশি কাতারের সঙ্গে কীভাবে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো যায়, সে লক্ষ্যে একটা বড় বাণিজ্য সম্মেলন হবে। কাতারের যারা শীর্ষস্থানীয় বিনিয়োগকারী তারা ২৩ এপ্রিল সেই সম্মেলনে থাকবেন। সেখান থেকে ভালো কিছু রেসপন্স পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রেস সচিব।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews