একতা ডেস্কঃ আমরা অত্যন্ত জোরালোভাবে সন্দেহ করছি এটি একটি ফলস ফ্ল্যাগ অপারেশন। পেহেলগাম হামলার পেছনে ভারতের নিজস্ব ষড়যন্ত্র থাকতে পারে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন।
তিনি বলেন, ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরে সক্রিয় কোনো সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে পাকিস্তানের কোনো ধরনের সংযোগ নেই। কাশ্মিরে যা ঘটছে বা কাশ্মিরি কোনো আন্দোলনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা একেবারেই কোনো সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে জড়িত নই। ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরে সম্প্রতি ঘটে যাওয়া পর্যটক হত্যাকাণ্ডটি ‘পরিকল্পিত একটি ঘটনা’ ছিল। আমরা অত্যন্ত দৃঢ়ভাবে সন্দেহ করি, এটি একটি ফলস ফ্ল্যাগ অপারেশন-অর্থাৎ নিজেরাই ঘটিয়ে অন্যের ওপর দোষ চাপানোর চেষ্টা।’ তবে তিনি এই দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি।
এই প্রতিরক্ষামন্ত্রী ভারত সরকারের অভিযোগের জোরালোভাবে বিরোধিতা করে বলেন, ‘ভারত সরকার যে অভিযোগ করছে, আমি তা নাকচ করছি। পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার একটি বেসরকারি চ্যানেলে মন্তব্য করে বলেছেন, ‘ভারতের নেওয়া পদক্ষেপগুলো শিশুসুলভ এবং এতে কোনো গুরুত্বের অভাব রয়েছে।’
ভারত প্রতিটি ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে এবং অতীতের মতো এবারও পাকিস্তানকে দোষারোপ করার চেষ্টা করা হয়েছে। আমরা বৈঠকে ভারতকে যোগ্য জবাব দেব, যা কম হবে না।
Leave a Reply