1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

কিশোরগঞ্জে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

  • মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৫৫ গননা করুন
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ বজ্রাঘাতে আবু তাহের (৪৮) নামের এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়। এ ঘটনায় গুরুতর আহত হয়েছের আরো দুই কৃষক। আহতরা পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

গতকাল ২১ এপ্রিল, সোমবার সকালে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরকাওনা মইযাকান্দা এলাকায় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত শুরু হলে এ ঘটনা ঘটে। নিহত মইযাকান্দা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, সোমবার সকালে আবু তাহের মিয়াসহ তিনজন কৃষক বাড়ির পাশে কৃষি জমিতে কাজ করতে যান। সকাল ৭টার দিকে বৃষ্টি শুরু হলে জমিতে সেচ দেওয়ার মেশিনের টিনের ঘরে তারা আশ্রয় নেন। এ সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাহেরের। এ ঘটনায় তার সঙ্গে থাকা বাকি ২ জন গুরুতর আহত হন। পরে এলাকার লোকজন তাদেরকে উদ্ধার করে পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। বর্তমানে আহত দুজন সেখানে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পাকুন্দিয়া থানার ওসি মোঃ সাখাওয়াৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যতবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews