1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

কুড়িগ্রামে দুই বাস মালিককে ১০ হাজার টাকা জরিমানা যৌথবাহিনীর অভিযানে

  • বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১৫৮ গননা করুন

একতা ডেস্কঃ কুড়িগ্রাম জেলার উলিপুরে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে যৌথবাহিনীর অভিযানে দুই বাস কাউন্টার মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে উলিপুর উপজেলার ঢাকাগামী বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা এবং বাংলাদেশ সেনাবাহিনীর কুড়িগ্রাম ক্যাম্পের ক্যাপ্টেন খালিদসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা। বাসের ভাড়া আদায়ের ক্ষেত্রে নির্ধারিত ভাড়ার তালিকা কাউন্টারে টানিয়ে না রাখার দায়ে তৃষা পরিবহনের মালিককে ৫ হাজার টাকা এবং মৌসুমী এন্টারপ্রাইজ-২ পরিবহনের মালিককে আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা বলেন, কয়েকটি বাস কাউন্টারে আমরা সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান চালিয়েছি। যেসব কাউন্টারে আইন লঙ্ঘন হয়েছে, সেখানে মোবাইল কোর্ট আইনে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর কুড়িগ্রাম ক্যাম্পের ক্যাপ্টেন খালিদ বলেন, ‘ঈদ-পরবর্তী সময়ে ঢাকাগামী যাত্রীদের নির্বিঘ্ন ও হয়রানিমুক্ত যাতায়াত নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে।”

ঈদের ছুটির পর কর্মস্থলে ফেরা মানুষের ভিড়ে বাস কাউন্টারগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ সম্প্রতি বৃদ্ধি পেয়েছে। জনভোগান্তি কমাতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি চলছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews