1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

কুমিল্লা ও কিশোরগঞ্জে বজ্রপাতে ৭ জনের মৃত্যু

  • সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৭৫ গননা করুন
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ কুমিল্লা ও কিশোরগঞ্জে বজ্রপাতে ৭ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় কুমিল্লায় একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে কিশোরগঞ্জের অষ্টগ্রাম ও মিঠামইনের হাওড়ে ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সময় পৃথক ঘটনায় এক নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। একই দিনে কুমিল্লা বজ্রপাতে দুই স্কুলছাত্রসহ ৪ জনের মৃত্যু হয়েছ।

২৮ এপ্রিল, সোমবার দুপুরে বরুড়া ও মুরাদনগরে পৃথক দুইটি ঘটনায় তাদের মৃত্যু হয়। এদিন সকালে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়ন ও খয়েরপুর আব্দুল্লাপুর ইউনিয়ন এবং মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের রানীগঞ্জ হাওড় এলাকায় এ ঘটনা ঘটে।

বজ্রপাতে মৃতরা হলেন- অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়নের হালালপুর গ্রামের মৃত যতীন্দ্র দাসের ছেলে ইন্দ্রজিত দাস (৩০), খয়েরপুর আব্দুল্লাপুর ইউনিয়নের খয়েরপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে স্বাধীন মিয়া (১৪) এবং মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের রানীগঞ্জ গ্রামের মৃত আশ্রব আলীর স্ত্রী ফুলেছা বেগম (৪৫)। কুমিল্লার মৃত দুইজন বড়হরিপুর উচ্চবিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

অষ্টগ্রাম থানার ওসি রুহুল আমিন ও মিঠামইন থানার ওসি মোঃ শফিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ইন্দ্রজিৎ দাস সকালে হালালপুর গ্রামের পাশে হাওড়ে ধান কাটার সময় বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলে মারা যায়। একই সময় খয়েরপুরের হাওড়ে ধান কাটার সময় বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান স্বাধীন মিয়া।

কুমিল্লার বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক ও বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews