একতা ডেস্কঃ হঠাৎ গুঞ্জন শোনা যাচ্ছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ রাজধানী দামেস্ক ছেড়ে অন্যত্র চলে গেছেন। তবে প্রেসিডেন্টের কার্যাশয়ের পক্ষ থেকে এ গুঞ্জনকে অস্বীকার করে বলা হয়েছে তিনি দামেস্কেই আছেন। দেশটির প্রেসিডেন্ট কার্যালয়েরবিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন।
বিবৃতিতে বলা হয়েছে দেশটির সশস্ত্র বিদ্রোহীরা রাজধানীর দিকে অগ্রসর হচ্ছে। এমন বার্তা পেয়ে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ পালিয়েছেন খবরটি মিথ্যা ও গুজব। সূত্র বলছে তিনি দামেস্কেই অবস্থান করছেন এবং তার দায়িত্ব পালন করছেন।
এই মিথ্যা খবর ও গুজবের তীব্র নিন্দা জানিয়েছে কার্যালয় কর্তৃপক্ষ। তাতে আরো বলা হয়েছে, দুই সপ্তাহ আগে আকস্মিকভাবে সিরিয়ায় অভিযান শুরু করে সশস্ত্র হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) ও তাদের মিত্র দলগুলো। এতে ভেঙে পড়তে শুরু করে সিরিয়ার সেনাবাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থা। বিদ্রোহীরা একে একে আলেপ্পো, হামা ও হোমসের নিয়ন্ত্রণ নেয়। এরপর তারা দামেস্কের দিকে এগোতে শুরু করে। শনিবার বিদ্রোহীদের বড় একটি অংশ দামেস্ককে বিভিন্ন দিক দিয়ে ঘিরে ফেলে। এরপর থেকেই ছড়িয়ে পড়ে এই গুঞ্জন।
জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার বলেছেন, ‘সিরিয়ার দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি আমরা সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছি। সব পক্ষকে অবশ্যই বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে।’

Leave a Reply