1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

কোরবানির ঈদের জন্য পশু আমদানি করা হবে না জানালেন প্রাণিসম্পদ উপদেষ্টা

  • রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৮৯ গননা করুন

একতা ডেস্কঃ মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জানান দেশে চাহিদার চেয়ে বেশি গবাদি পশু থাকায় চলতি বছরের কোরবানি ঈদের জন্য পশু আমদানি করা হবে না। রবিবার সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চাহিদা ও সরকারের প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, চলতি বছর কোরবানির জন্য মোট এক কোটি ২৪ লাখ ৪৭ হাজার ৩৩৭টি গবাদি পশু প্রস্তুত রাখা হয়েছে।

কোরবানির চাহিদা মেটানোর পরেও এবার প্রায় ২০ লাখ ৬৮ হাজারের বেশি গবাদিপশু অতিরিক্ত থাকবে। এ বছর কোরবানির পশু আমদানি করা হবে না জানিয়ে তিনি আরও বলেন, অবৈধ পথে কোনোভাবেই গবাদি পশু প্রবেশ করতে দেয়া হবে না। আজ থেকেই গবাদি পশুর অবৈধ অনুপ্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। চলতি বছর মিয়ানমার প্রান্ত দিয়ে অবৈধ পথে পশু আমদানির কথা শোনা যাচ্ছে।

অবৈধ প্রবেশ ঠেকাতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করবে। কোরবানির পশু সরবরাহের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা থাকবে জানিয়ে ফরিদা আখতার বলেন, চলতি বছর উত্তরবঙ্গ থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম পর্যন্ত বিশেষ ট্রেনে করে পশু সরবরাহ করা হবে। রাজধানীর দুই সিটি কর্পোরেশনের আওতায় ১৯টি পশুর হাটে প্রাথমিক চিকিৎসা দিতে ২০টি ভেটেরিনারি মেডিকেল টিম ও দুইটি বিশেষজ্ঞ মেডিকেল টিম নিয়োজিত থাকবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews