1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার

খনিতে পাথর ধসে নিহত অন্তত ১৩ ইন্দোনেশিয়ায়

  • শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৩৮ গননা করুন

একতা ডেস্কঃ ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে দেশটির ওয়েস্ট জাভায় একটি চুনাপাথরের খনিতে পাথর ধসে পড়ে অন্তত ১৩ জন নিহত হয়েছে। পাথরের নিচে চাপা পড়া লোকজনকে উদ্ধারে অভিযান এখনও চলছে। শুক্রবার চিরেবোনের ওই খনিতে এই ধসের ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে নিহত ১০ এবং আহত ৬ বলা হলেও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে প্যারিসভিত্তিক একটি বার্তা সংস্থা ১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, বড় বড় পাথরখণ্ড সরাতে খননযন্ত্রগুলো কাজ করছে। উদ্ধারকর্মীরা মরদেহভর্তি ব্যাগ অ্যাম্বুলেন্সে সরিয়ে রাখছেন।

ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, পাথর ধসে তিনটি খননযন্ত্রসহ বেশকিছু ভারী যন্ত্রপাতিও চাপা পড়েছে। তবে পাথরের নিচে এখনো কতজন চাপা পড়ে আছে, সে বিষয়ে কিছু জানায়নি তারা।

ওয়েস্ট জাভার গভর্নর দেদি মুলইয়াদি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বলেছেন, খনিটি ‘বিপজ্জনক ছিল এবং সেখানে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। যে কোম্পানি খনিটি পরিচালনা করছিল তাদের কাজের বৈধতা থাকলেও তারা নিরাপত্তা মানদণ্ড’ পূরণ করতে ব্যর্থ হওয়ায় দুর্ঘটনার পর খনিটি বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার স্থানীয় সময় সাড়ে ৯টার দিকে চিপানাস গ্রামে অবস্থিত ওই খনিতে আচমকা পাথর ধসে পড়ে। এখন পর্যন্ত ১৩টি লাশ উদ্ধার করা হয়েছে, ভেতরে সম্ভবত ৫-৬ জন চাপা পড়ে আছে। এ সংখ্যা বদলেও যেতে পারে, প্যারিসভিত্তিক ওই বার্তা সংস্থাকে বলেছেন চিরেবোন দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান দেনি নুরসাহিয়া।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews