একতা ডেস্কঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ায় চিকিৎসায় কোনো সহযোগিতা প্রয়োজন হলে কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে তা করার আগ্রহ দেখিয়েছে চীনের রাষ্ট্রদূত। ৪ ডিসেম্বর, বুধবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় গুলশানে চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় গিয়ে সাক্ষাৎ করেন তিনি। রাতে গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
চীনের কমিউনিস্ট পার্টির সাথে বিএনপির পুরনো বন্ধুত্বের কথা হয় এ সাক্ষাৎকারে। এছাড়া জিয়াউর রহমান নিয়েও আলোচনা হয়, তিনিই প্রথম চীনের সাথে বন্ধুত্বের হাত বাড়ায়। এছড়াও তারেক রহমান নিয়েও কথা হয় বৈঠকে। উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ও দলটির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী।
সাক্ষাৎকালে চীনের রাষ্ট্রদূত বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। খালেদা জিয়াকে কিছু উপহারসামগ্রীও দেন তিনি।

Leave a Reply