1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

খালেদা জিয়া লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফিরবেন

  • শনিবার, ৩ মে, ২০২৫
  • ২২২ গননা করুন

একতা ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চার মাস পর সোমবার লন্ডন থেকে দেশে ফিরছেন। ওইদিন সকালে বাংলাদেশ বিমানের বিজি-২০২ নিয়মিত ফ্লাইটে তিনি সিলেট ওসমানী বিমানবন্দর হয়ে ঢাকায় পৌঁছাবেন। তাঁর সঙ্গে আসছেন দুই পুত্রবধূ ডাঃ জোবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান। খালেদা জিয়া রবিবার লন্ডন থেকে সরাসরি বিমানের সিলেট ফ্লাইটে উঠবেন। পৌঁছবেন সোমবার সকালে। বিমানটি সিলেটে যাত্রী নামিয়ে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাবে। খালেদা জিয়া ও তাঁর পরিবারের সদস্যদের স্বাগত জানাতে প্রস্তুতি নিয়েছে সিলেট বিএনপি।

শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী দলের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীয়ের সকাল ৯টায় বিমানবন্দরে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। কাইয়ুম চৌধুরী সমকালকে জানান, নেতাকর্মীরা উপস্থিত থেকে খালেদা জিয়াকে স্বাগত জানাবেন। সিনিয়র দু’একজন নেতা দলের পক্ষ থেকে তাঁর সঙ্গে দেখা করতে পারেন। বিএনপি চেয়ারপারসন ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যান। লন্ডনে পৌঁছেই লন্ডন ক্লিনিকে ভর্তি হন তিনি। টানা ১৭ দিন লন্ডন ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।

২৫ জানুয়ারি খালেদা জিয়াকে তারেক রহমানের বাসায় তাদের অধীনে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়। বিমানের জেলা ব্যবস্থাপক শাহনেওয়াজ মজুমদার জানিয়েছেন, বিমানটি লন্ডন থেকে রোববার সন্ধা ৬টা ২০ মিনিটে ছাড়বে। পৌঁছবে সোমবার সকাল ৯টা ২০ মিনিটে। যাত্রী নামানোর পর ১০টা ৫ মিনিটে সিলেট ছেড়ে যাবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews