1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

গভীর ষড়যন্ত্র রয়েছে ইসি ঘেরাও ও নাটকীয় ঘটনার পেছনে

  • বুধবার, ২১ মে, ২০২৫
  • ১৫২ গননা করুন

একতা ডেস্কঃ নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে কমিশনের সামনে চলমান আন্দোলনের পেছনে গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত রয়েছে বলে জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। ২১ মে, বুধবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, বর্তমানে দেশে একের পর এক নাটক মঞ্চস্থ হচ্ছে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ যাত্রা, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র আইভী রহমানের গ্রেপ্তার এবং অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেপ্তার-জামিন-এসবই প্রশ্নের জন্ম দিচ্ছে। এগুলোর মাধ্যমে মূলত জনগণের প্রকৃত দাবি থেকে দৃষ্টি সরিয়ে নেয়ার চেষ্টা করা হচ্ছে কি না, তা ভাবার সময় এসেছে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নানা নাটক মঞ্চস্থ করে ভোটের অধিকার ছিনিয়ে নেয়ার পাঁয়তারা করছে মন্তব্য করে তিনি আরও বলেন, নতুন দল এনসিপির নির্বাচন কমিশন ঘেরাওয়ের পেছনে ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে। এ সময় জয়নুল আবদিন ফারুক নানা প্রশ্ন তুলে বলেন, কারও যদি কান কথা শুনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে ইশরাকের শপথ বন্ধ করে দেয়া হয়, তাহলে খুব খারাপ কাজ হয়েছে। বিচারক রায় দিয়েছেন কার পরামর্শে। আজকে জনগণ রাস্তায়। এ পরামর্শ না নিলেই পারতেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সরকারের তো ভয় পাওয়ার কথা না, তাহলে কেন ইশরাক শপথ নিতে পারলেন না।

কালক্ষেপণ না করে অবিলম্বে আদালতের রায় মেনে নিয়ে ইশরাক হোসেনের শপথ পাঠের ব্যবস্থা করানোর আহ্বান জানান ফারুক।

বর্তমান নির্বাচন কমিশন (ইসি) নিয়ে কারও কোনো অভিযোগ নেই অথচ তাদের সরাতে একটি দল উঠে পড়ে লেগেছে, উল্লেখ করে বিএনপির এ নেতা আরও বলেন, সব ষড়যন্ত্র থেকে বাঁচতে অবিলম্বে নির্বাচন দিতে হবে।

এ সরকারের প্রতি বিএনপির সমর্থন আছে, তবে তা কত দিন থাকবে, সেটি নির্ভর করবে সরকারের আচরণের উপর। দীর্ঘ দিন আন্দোলন সংগ্রামে থাকা দলগুলোকে পাশ কাটিয়ে কোনো সিদ্ধান্ত নিতে চাইলে তা জনগণ প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews