1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

গানের আয়োজনে ছাত্রলীগ নেতাদের সঙ্গে অতিথি ওসি পটুয়াখালীতে

  • শনিবার, ৩ মে, ২০২৫
  • ২২৬ গননা করুন

একতা ডেস্কঃ পটুয়াখালী জেলার রাঙ্গাবালীতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নৈশভোজ ও গানের অনুষ্ঠানে অতিথি হিসেবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারত হোসেনের অংশগ্রহণের অভিযোগ উঠেছে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গতকাল শুক্রবার বিষয়টি জানাজানি হয়েছে। ১ মে রাত ১১টার দিকে উপজেলার সদরের বাহেরচর বাজারের একটি আবাসিক ভবনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, একটি সভাকক্ষে বসে গান পরিবেশন করছেন রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের সহসভাপতি কামাল মীর। আর তাঁর পাশে গিটার হাতে বসে আছেন উপজেলা সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক বাঁধন তালুকদার। এ ছাড়া উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ছাত্র পরিষদের উপদপ্তর সম্পাদক রবিন আহমেদ, উপজেলার ছাত্রলীগের সহসভাপতি বনি আমিনসহ কয়েকজন। এ সময় অতিথির আসনে বসে এমারত হোসেন গান শোনার পাশাপাশি মুঠোফোন ব্যবহার করছিলেন। তিনি মাঝেমধ্যে মাথা নাড়িয়ে গানের সুরে তাল মেলানোর চেষ্টা করছিলেন।

উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে একটি মামলার দুজন আসামিও আছেন। তাঁরা হলেন কামাল মীর ও বনি আমিন। গত ৯ সেপ্টেম্বর রাঙ্গাবালী থানায় তাঁদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা করেন উপজেলার চরমন্তাজ ইউনিয়নের বশির ফকির নামের এক ব্যক্তি। এতে প্রধান আসামি করা হয় রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলার পরিষদ চেয়ারম্যান সাইদুজ্জামান খান মামুনকে। মামলায় এজাহারভুক্ত ১৬৮ আসামির মধ্যে ৪৫ নম্বরে কামাল মীর এবং ১৫৫ নম্বরে বনি আমিনের নাম আছে। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা স্বীকার করেছেন ওসি এমরাত হোসেন। তিনি বলেন, কে ছাত্রলীগ করে, সব তো আর আমি চিনি না। মামলার আসামি ছাত্রলীগের এক নেতা ওই অনুষ্ঠানে ছিলেন, কিন্তু তিনি জামিনে আছেন। ওখানে আমি ছাড়াও উপজেলার অনেক অফিসার (কর্মকর্তা) গেছেন।

পটুয়াখালীর পুলিশ সুপার আনোয়ার জাহিদ বলেন, ‘কলাপাড়া সার্কেল এসপিকে খোঁজখবর নিতে বলেছি। সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews