একতা ডেস্কঃ রাজধানীর গুলশান-২ এলাকায় প্রধানমন্ত্রীর বাসভবনের বিপরীতে নবনা ভবনের সামনে থেকে মোঃ শাকিল মিয়া নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
রোববার(২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়। শাকিল কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার কড়াতি গ্রামের মোঃ আবদুর রহিমের ছেলে।
গুলশান থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই শাখাওয়াত হোসেন জানান, প্রধানমন্ত্রীর বাসভবনের আশপাশে শাকিলকে ঘোরাঘুরি করতে দেখে নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের সন্দেহ হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি।
এসআই শাখাওয়াত বলেন, শাকিলের কথাবার্তায় অসংলগ্নতা থাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে আটক করে গুলশান থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে।
আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান এসআই শাখাওয়াত।
Leave a Reply